কিশোরকে দিয়ে যদি হিন্দি রবীন্দ্র সঙ্গীত গাওয়ানো যেত!
বড্ড দেরি করে ফেলেছে বিশ্বভারতী। তাই রবি ঠাকুরকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া গেল না। তখন যদি গুলজার বা জাভেদ আখতারদের দিয়ে অনুবাদ করিয়ে লতা মঙ্গেশকার বা কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো যেত! হয়ত অন্য ইতিহাস লেখা হত। সারা ভারত রবীন্দ্র গানের ঝর্নাধারায় স্নান করতে পারত। আজ আর উপায় নেই। কারণ, আজ আর কোনও কিশোর কুমার নেই।
