আসুন, ক্ষিতি গোস্বামীকে আরও একটু গালমন্দ করি
ক্ষিতি গোস্বামীকে গালমন্দ করাটা প্রায় দুই দশকের পুরনো একটা বিপ্লবী ফ্যাশন। ফেসবুক আসার পর তা নতুন মাত্রা পেয়েছে। মৃত্যুর পরেও বিরাম নেই। যেন বিপ্লবের পথা আর কোনও বাধা রইল না। তৃণমূল নয়, বিজেপি নয়, তিনিই যেন বামেদের বড় শত্রু। তাঁর মেয়ে এবার তৃণমূলে। এমন সময়ে কি বিপ্লবীরা নীরব থাকতে পারেন! এই সুযোগে না হয় আরও একপ্রস্থ গালাগাল হয়ে যাক। এভাবেই যদি বিপ্লব আসে! লিখেছেন স্বরূপ গোস্বামী।
