বেঙ্গল টাইমসে রোজ বেড়ানোর হাতছানি

বেঙ্গল টাইমসে ভ্রমণ বরাবরই বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। ১৫ আগস্টের পর থেকে চেষ্টা করা হচ্ছে রোজ ভ্রমণ সংক্রান্ত একটি বা দুটি প্রতিবেদন প্রকাশ করার। নানা আঙ্গিকে পর্যটনকে মেলে ধরা হবে। কিছু আমন্ত্রিত লেখা যেমন থাকবে, তেমনই পাঠকদের জন্যও দরজা খোলা।

bhraman

কী কী বিষয় উঠে আসতে পারে?‌

১)‌ আপনার বেড়ানোর অভিজ্ঞতা।
২)‌ অনেকদিন আগে হয়ত কোথাও গিয়েছিলেন। তার স্মৃতিচারণ।
৩)‌ বেড়াতে গিয়ে এমন কোনও মানুষের সঙ্গে পরিচয়, যা মনে দাগ কেটে আছে।
৪)‌ বেড়াতে গিয়ে কী কী ভোগান্তি হয়েছিল, যা অন্যদের জানাতে চান।
৫)‌ বেড়ানোর চিঠি বা বেড়ানোর ডায়েরি।
৬)‌ ভ্রমণকেন্দ্রিক গল্প বা অণু গল্প।

মোদ্দা কথা, শুধু কীভাবে যাবেন, কোথায় থাকবেন জাতীয় বিষয় নয়। তথাকথিত রচনা লেখাও নয়। একেবারে আপনার নিজস্ব অনুভূতি উঠে আসুক। সঙ্গে নানা আকর্ষণীয় ছবিও পাঠাতে পারেন।

লেখা ও ছবি পাঠানোর ঠিকানা:‌

bengaltimes.in@gmail.com

Previous post একসঙ্গে তিন ছবি আনছেন শিবু–‌নন্দিতা
Next post দূর শিক্ষা থেকে বাদ রাজ্যের চার বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *