পুজোর আগে বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ ছিল— আশির দশক। রাজনীতি, সাহিত্য, খেলা, সিনেমা, গানবাজনাসহ নানা বিষয়ে সেই সময়কে ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা। পাঠকদের মধ্যে দারুণ সাড়া পড়ে গিয়েছিল।
তখন অনেকেরই দাবি ছিল, নব্বইয়ের দশক নিয়েও এমন ফিচার চালু করার। ফিচারটি চালু হয়ে গেছে। ইতিমধ্যেই বেশ সাড়াও ফেলেছে। নানা আঙ্গিক থেকে উঠে আসছে নব্বইয়ের দশকের নানা ঘটনা ও চরিত্র।
এই বিভাগে আপনিও লিখতে পারেন।আপনার লেখনিতেও নানা আঙ্গিকে উঠে আসুক নব্বইয়ের দশক। বেঙ্গল টাইমসের আর্কাইভে গিয়ে নব্বই দশকের লেখাগুলোতে চোখ বোলান। তাহলেই বুঝতে পারবেন, কী জাতীয় লেখা চাওয়া হচ্ছে।
৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে লিখে ফেলুন। লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com

