গোলপাহাড়ের দেশে যা, চা–পাহাড়ের দেশে যা
যেটুকু অপূর্ণতা ছিল, এক লহমায় তা ঢেকে দিল ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। বেলার দিকে মনোজভাইয়ের লন থেকেও ধরা দিল সেই শ্বেতশুভ্র পর্বতশৃঙ্গ। তবে ভোরের কাঞ্চনজঙ্ঘার অনুভূতি পেতে গেলে চড়তে হবে সেই ছোট্ট পাহাড়ে। ছোট্ট সফরে আর কী চাই! প্রত্যাশাকে ছাপিয়ে গেল প্রাপ্তি। একটাই আক্ষেপ, এত যে সফরটা এত ছোট হল! পরেরবার শুধু এখানেই আসব। অলসভাবে কাটিয়ে যাব কয়েকটা দিন।
