ভুবনবাবুদের স্মার্ট হওয়ার দরকার নেই, তাঁরা এমনই থাকুন
হলে সর্বসাকূল্যে দশ–বারোজন লোক। অন্যান্য শোগুলোতেও ছবিটা নিশ্চয় এরকমই থাকে। হল থেকে হয়ত দ্রুত উঠেও যাবে। দুই নতুন পরিচালকের প্রথম প্রয়াস। সেদিক থেকে দেখতে গেলে, ছবিটা বেশ ভাল। একটা যত্ন ও ভাললাগার ছাপ আছে। বারবার মনে হয়, তথাকথিক স্মার্টনেসটা সবার জন্য নয়। ভুবনবাবুরা এমনিতেই বেশ সুন্দর। তাঁদের আর স্মার্ট হওয়ার দরকার নেই। তাঁরা যেমন আছেন, তেমনই থাকুন।
