মুলায়মকে কখনও ইংরাজি বলতে শুনেছেন!‌

শোনা যায়, প্রথম জীবনে তিনি পেশায় অধ্যাপক ছিলেন। তাও আবার বিজ্ঞান বিভাগের। এমন একজন মানুষ কি চেষ্টা করলে দু–‌চার লাইন ইংরাজি বলতে পারতেন না?‌ আলবাত পারতেন। কিন্তু কোনওদিন চেষ্টাই করলেন না।

একটা বইও যদি তিনি পড়তেন!‌

আসলে, পড়াশোনা মানুষকে বিনয়ী করে। তাঁর আর যাই অভ্যেস থাক, পড়ার অভ্যেস নেই। গত দশ বছরে কটা বই পড়েছেন?‌ একটাও উপন্যাস বা প্রবন্ধের বই পড়েছেন?‌ অন্তত একটা ভাল মানের বইও যদি পড়তেন, তাহলে বুঝতেন, তাঁর বইগুলোকে আর যাই হোক, বই বলা যায় না। তাঁর লেখাকে আর যাই হোক, সাহিত্যকর্ম বলা যায় না।