প্রথমত, দল পাঠানোর মূল দায়িত্ব ছিল বিওএ–র। তার সভাপতি কে? মুখ্যমন্ত্রীর গুণধর ভাই বাবুন ব্যানার্জি। আইএফএ–র সভাপতি কে? মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জি। কেন এই দু’জন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাই ও দাদা হওয়ার সুবাদে এমন দুটো শীর্ষপদে বসে থাকবেন, তা নিয়ে তো দীর্ঘ লেখা হতে পারত। কই, হয় না তো!
ঘরের মাঠ থেকে আবার শুরু হবে নতুন ইনিংস। ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই। তিনি কামব্যাক ম্যান। আজ না হোক কাল, আবার সেই চেয়ারে তিনি ঠিক বসবেন।
অঙ্কটা পরিষ্কার। ২৪ এর নির্বাচনে সুদীপকে আর উত্তর কলকাতায় চাইছেন না দলের দ্বিতীয় সর্বশক্তিমান। কিন্তু লোকসভার দলনেতাকে তো দুম করে বসিয়ে দেওয়া যায় না। তাই এমন পরিস্থিতি তৈরি করো, যেন আর নিজেই দাঁড়াতে রাজি না হন। তাপসও কি তেমনটাই চাইছেন?
এত এত লোক থাকতে বেছে নেওয়া হয় কৌশিক সেনকে। যে কৌশিক সেন গত দশবছরে তাঁর মতো করে লড়ে চলেছেন। যে কৌশিক সেন শাসকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেননি। যে কৌশিক সেন শাসকের দাক্ষিণ্যের পরোয়া করেননি। যে কৌশিক সেন পেশাগত এত ক্ষতিস্বীকার করেও তাঁর মতো করে প্রতিবাদ করে চলেছেন। সেই প্রতিবাদ সম্মান জানানো তো দূরে থাক, প্রতিনিয়ত ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। কিছু লোক আছেন, গালাগাল দেওয়াটাই যাঁদের কাজ। কিন্তু বাকিরা না বুঝেই তাতে সামিল হয়ে যাচ্ছেন। তখন সেই গালাগালটাই মূলস্রোত হয়ে পড়ছে।
কপালেই কালেকশন অর্কজ্যোতি মজুমদার শ্যামলী এখন ঠিক আছে। কপালে চারটে সেলাই পড়েছে। সন্টুদা, যিনি মানুষের জন্যে কাজ করেন, স্থানীয় সমাজসেবা করেন এমন এক রাজনৈতিক দাদা। সেই দাদার বউ শ্যামলী। ডাক্তার...
যাঁর জন্য এমন নজিরবিহীন উদ্যোগ নেওয়া হল, তাঁর অপকর্মের দায় সরকার নেবে না তো কে নেবে? যে স্পিকার বাজেট আলোচনার জন্য সময় দিতে পারেন না, তিনি এমন একজনের মেয়াদ বাড়ানোর জন্য তিন বার আইন সংশোধন করালেন! স্পিকারের চেয়ারও কি কলঙ্কিত হল না? বিধানসভাও কি কলঙ্কিত হল না?
নানা সময়ে নানা বিষয়ে তদন্ত হয়। এবার সিবিআই তদন্ত কেন মাঝপথে থেমে যায়, তা নিয়ে বরং একটা তদন্ত হয়ে যাক।
গ্রীষ্মকালের দিনে তখন স্কুল ছুটি। বাড়িতে সবাই জানালা-দরজা বন্ধ করে ভাতঘুম দিচ্ছে। সেই দুপুর রোদে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আম কুড়োতে যেতাম। সঙ্গে নিয়ে যেতাম নুন লঙ্কাগুঁড়ো। আমগাছ মহাশয় খুব সদয় ছিলেন। আমার জন্য বেশ কিছু আম গাছের তলায় ছড়িয়ে রাখতেন। সেই আমগুলো দেওয়ালে ঘষে ঘষে তার ছাল চামড়া উঠিয়ে দিতাম। আশে পাশেই প্রচুর পলাশ গাছ ছিল। তারা তখন আমাদের মতোই একদম কচি। পলাশ পাতার ওপর আমগুলো নুন লঙ্কা দিয়ে মেখে খেতাম। এখন মনে পড়লেই জিভে জল আসে।
(বছরখানেক আগে। মুলায়ম সিং যাদবের ৮০ তম জন্মদিনে এই লেখা বেঙ্গল টাইমসে প্রকাশিত হয়েছিল। তাঁর মৃত্যুর পর সেই লেখা ফের প্রকাশিত হল। ) স্বরূপ গোস্বামী ছোটবেলার চেনা শব্দগুলোর মানে...
এরই মধ্যে মুলায়ম সিং যাদব দুদিন পর জানিয়ে দিলেন, তিনি আগের ঘোষণা ফিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ, রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জিকেই সমর্থন করবেন। যতদূর মনে পড়ে, সেই সময় মমতার শিবির থেকে মুলায়মকে ‘বিশ্বাসঘাতক’ বলেও চিহ্নিত করা হয়েছিল। মুলায়মের এই হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধই হয়েছিলেন মমতা। তিনি কার্যত একা পড়ে গেলেন। দিন কয়েক যেতে না যেতে বাংলার মুখ্যমন্ত্রীও হাজির প্রণববাবুর বাড়িতে, তাঁকে সমর্থনের বার্তা দিতে।