বিমান না ট্রেন নয়, সমস্যা অনেক গভীরে

প্রথমত, দল পাঠানোর মূল দায়িত্ব ছিল বিওএ–‌র। তার সভাপতি কে?‌ মুখ্যমন্ত্রীর গুণধর ভাই বাবুন ব্যানার্জি। আইএফএ–‌র সভাপতি কে?‌ মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জি। কেন এই দু’‌জন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাই ও দাদা হওয়ার সুবাদে এমন দুটো শীর্ষপদে বসে থাকবেন, তা নিয়ে তো দীর্ঘ লেখা হতে পারত। কই, হয় না তো!‌