‌‌পলাতক হওয়ার ব্যর্থ চেষ্টা

কোনও তাড়াহুড়ো নেই, কোলাহল নেই। টিপটিপ বৃষ্টিতে ছাতা মাথায় অলসভাবে লেবঙ কার্ট রোড, ভুটিয়া বস্তি, মহাকাল মন্দির ঘুরে বেড়াচ্ছিলাম। চাইনি তবু সে দেখা দিল। গুনগুন করে গান শোনালাম… আমি আপন করিয়া চাহিনি তোমারে, তুমি তো আপন হয়েছো। লাজুক হেসে মেঘের চাদরে ঘোমটা দিল।