তিনি আচার্য, বিশ্ববিদ্যালয়ের উন্নতি ঠেকায় কে!
২০১৬ থেকে ২১, ব্রাত্য বসু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? একটা সমীক্ষা হয়ে যাক। খোদ তৃণমূল নেতা ও কর্মীদের মধ্যেই সমীক্ষা হোক। নিশ্চিতভাবে বলা যায়, আশি শতাংশ ভুল উত্তর দেবেন। যাক, সেখান থেকে অন্তত ফের শিক্ষায় উত্তরণ ঘটেছে। এটুকুর জন্য কৃতজ্ঞতার ঋণ শোধ করতেই পারেন। তারই ফলশ্রুতি ওই বাংলা অ্যাকাডেমির পুরস্কার। তারই ফলশ্রুতি এই আচার্য ভূষণ।
