পূর্তমন্ত্রীর নাম কী, একটা সমীক্ষা হয়ে যাক
রাজ্যের পূর্তমন্ত্রী কে? এই উত্তরটা অনেকেই এক চান্সে বলতে পারবেন না? আগের টার্মে কে ছিলেন, এটাও অনেকেই জানেন না। সেতু বা রাস্তা উদ্বোধনে পূর্তমন্ত্রীদের দেখা যায় না। তাহলে, এই দপ্তর সংক্রান্ত সিদ্ধান্ত কারা নেন? এমন গুরুত্বপূর্ণ একটা দপ্তরকে এমন অকেজো কে করলেন?
