রোগীরা কেন ভিনরাজ্যে যান, আগে নিজেকে প্রশ্ন করুন
কেন রোগীরা ভিনরাজ্যে যাচ্ছেন? এখানে তো সবকিছুই আছে। এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্যসাথী আসলে কতখানি ফাঁপা প্রচার, পরিকাঠামো আসলে কোন স্তরে, তা রোগীরা বা তাঁদের পরিবার নিজেদের অভিজ্ঞতা থেকেই জানেন। তাই এই দক্ষিণমুখী প্রবণতা। তাই সরকার বরং আত্মসমীক্ষা করুক। লিখেছেন রক্তিম মিত্র।
