দুর্বৃত্তরা এত সাহস পায় কোত্থেকে?‌

কিন্তু তথাকথিত কেন্দ্রীয় বাহিনীকে ও নির্বাচন কমিশনকে কার্যত নীরব থাকতেই দেখা যাচ্ছে। আর তারা নীরব বলেই এই দুর্বৃত্তরা এতখানি সাহস পায়। নির্বাচন কমিশন যদি এমন ভয়ে সিঁটিয়ে থাকে, তবে আটদফা কেন, আশি দফায় ভোট করেও সন্ত্রাস থামানো যাবে না। কয়েকটা ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিলেই এই গুন্ডামি অনেকটা কমে যেত। কিন্তু তেমন কোনও উদ্যোগই দেখা গেল না। তাই নির্বাচন কমিশনের ভূমিকায় সত্যিই আমরা হতাশ।

নরেন মুদির মন কী বাত

এবার বোঝা গেল, কেন আমি বারবার আসছি?‌ এবার বোঝা গেল, কেন আমি আবার তৃণমূলকেই চাই। চুপি চুপি মন কী বাত জানিয়ে রাখলাম। বুকে হাত দিয়ে বলুন তো, আমার জায়গায় আপনারা থাকলে আপনারা কী করতেন?‌ আমি যেটা করছি, সেটাই করতেন। মোদির আসল মন কী বাত। চুপি চুপি শুনে নিলেন স্বরূপ গোস্বামী।

এমন মারাত্মক কথা কোনও মুখ্যমন্ত্রী বলতে পারেন!‌

রক্তিম মিত্র আবার সেই অডিও ফাঁস। আবার বিতর্কে মুখ্যমন্ত্রী। এবার অবশ্য বিরোধী দলের নেতাকে নয়, ফোন করলেন নিজের দলের জেলা সভাপতিকে। তিনিই আবার শীতলকুচির প্রার্থী। তৃণমূল নেত্রী নিজের প্রার্থীকে ফোন...

‌বদলে যাওয়া অপু, বদলে যাওয়া হরিহর

ময়ূখ নস্কর হরিহর ল্যাপটপ খুলিয়া অফিসের বকেয়া কাজ শেষ করিতেছিল- এমন সময় সর্বজয়া অপুকে লইয়া গিয়া বলিল, ওগো ছেলেটাকে একটু ধরো না?...ধরো দিকি একটু! হরিহর বলে- উঁহু, ওসব গোলমাল এখন...

এই দল ভাঙানোই ব্যুমেরাং হয়ে উঠতে পারে

বিপুল গরিষ্ঠতা সত্ত্বেও অন্যের দল ভাঙাতেই ব্যস্ত ছিল তৃণমূল। বাংলার রাজনীতিতে এই সংস্কৃতি ছিল না। বিজেপিও সেই পথেই হাঁটছে। নিজেদের ওপর ভরসা হারিয়ে তাঁরা তৃণমূলকে ভাঙতেই ব্যস্ত। এই দল ভাঙানোর প্রবণতাই ব্যুমেরাং হয়ে উঠতে পারে। লিখেছেন উত্তম জানা।

মেঘ পাহাড়ের দেশে হারিয়ে যাওয়ার দিনলিপি

রাস্তাটায় কিন্তু একেবারেই চড়াই উতরাই নেই।দিব্যি হেঁটে যাওয়া যায়। ফিরেও আসা যায়। ফেরার সময় হয়ে এল। আবার নিশ্চয় আসব। এই পথে যদি ভোরের বেলা তোর সঙ্গে হেঁটে যাই! কোন গানটা গাওয়া যায়? রবি ঠাকুর, ক্ষমা করবেন। এমন সময়ে সপ্তপদীর সেই গানটাই সবার আগে মনে পড়ে যাবে।‌‌‌

দীনেশ না গেলে যশবন্ত আসতেন!

কিন্তু রাজ্যসভার শূন্য আসনে তো এখনই ভোট হচ্ছে না। বিধানসভা ভোটের আগে কোনও সম্ভাবনাই নেই। যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে, যশবন্তের জন্য একটি আসন তোলা থাকতেই পারে। কিন্তু যদি সরকার উল্টে যায়, তৃণমূলের আসন অনেক কমে যাবে। তখন যশবন্তের জায়গা হওয়া কঠিন। তখন তিনি কদিন এই শিবিরে থাকেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মমতার হাত কতখানি শক্ত করেন, দেখার ইচ্ছে রইল।

‌একজনের মিথ্যে ঢাকতে কতজনকে মিথ্যে বলতে হয়!‌

যেটা হয়েছে, সেটা একটা সামান্য দুর্ঘটনা বলা যেতে পারে। চোটটাও মিথ্যে নয়। কিন্তু মুশকিলটা হল তিনি নিজেই আগাম নিদান হেঁকে দেন। তিনি যদি বলেন, এখানে চোট, ওখানে চোট, কোন ডাক্তারের সাধ্যি আছে সত্যিটা বলবেন?‌ তিনি যদি বলে হাড় ভেঙেছে, ডাক্তারকেও তাই বলতে হবে। তিনি যদি বলেন, হামলা হয়েছে, পুলিশকেও তাই বলতে হবে। বাংলার অধিকাংশ মিডিয়াকেও তাই বলতে হবে। সমস্যা অনেক গভীরে। একজনের একটা ছোট্ট মিথ্যে ঢাকতে কত লোককে মিথ্যে বলতে হয়।
‌‌‌

‌এই দীনেশ বাজাজরাই তৃণমূলের সম্পদ

দলবদলের এমন ব্যাখ্যা সত্যিই কখনও শোনা যায়নি। তবে একটা ব্যাপারে সাধুবাদ দিতেই হবে। তিনি অন্তত ন্যাকা ন্যাকা আদর্শের বুলি আওড়াননি। মানুষের হয়ে কাজ করতে চাই মার্কা সস্তা কথা বলেননি। যেটা মনে করেন, সেটাই বলেছিলেন। দীনেশ বাজাজের হন্তদন্ত হয়ে মুকুল রায়ের বাড়ি ছুটে যাওয়ায় কুড়ি বছর আগের সেই ঘটনা মনে পড়ে গেল। দেখা যাক, দলবদলের পর দীনেশজি কোন অমৃতবাণী বর্ষণ করেন।

‌সিপিএমকে দেখে শরিকরা যদি কিছু শিখতেন!‌

সিপিআই নিজেই কি কানহাইয়াকে আনতে আগ্রহী ছিল না?‌ ফরওয়ার্ড ব্লক নরেন চ্যাটার্জির বদলে ভিটরকে বক্তা করতে পারত না?‌ নিশ্চিতভাবেই ভিক্টরের বক্তৃতা ঝড় তুলত। দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তিই উজ্জ্বল হত। যে সাহসটা সিপিএম দেখাতে পারল, সেই সাহসটা যদি শরিকরা দেখাতে পারতেন!‌