এই ফলাফলের পরেও সেটিংয়ের তত্ত্ব থেকে তাঁরা সরে আসছেন না। এই আত্মঘাতী বিশ্লেষণ একেবারে নীচুতলা পর্যন্ত সংক্রমিত হয়েছে। এই প্রবণতা থেকে বেরিয়ে না আসতে পারলে ঘুরে দাঁড়ানো অসম্ভব। যদি ঘুরে দাঁড়াতেই হয়, মন থেকে আগে সেটিংয়ের তত্ত্ব ঝেড়ে ফেলতে হবে।
বেঙ্গল টাইমসের ছোট্ট নিবেদন। সত্যজিৎ স্মরণে বিশেষ ই ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে ধরা হয়েছে সেই বিশ্ববরেণ্য পরিচালককে। খুব জটিল বা দুর্বোধ্য লেখার ভিড় নেই। একেবারে ছোঁয়া যায়, অনুভব করা যায়, এমন লেখা দিয়েই সাজানো হয়েছে এই সংখ্যা। পড়ুন।
পিডিএফ ফাইলে পুরো ম্যাগাজিন আপলোড করা আছে। ডাউনলোড করে অনায়াসেই পড়তে পারেন। সঙ্গে ওয়েবলিঙ্কও দেওয়া হল। সেখানে ক্লিক করেও পড়তে পারেন।
কপিলদেবের সেই অপরাজিত ১৭৫। কত লোক সেই ইনিংসের স্মৃতিচারণ করেন। কার বাড়ির টিভিতে দেখেছিলেন, সেটাও গড়গড় করে বলে যান। কিন্তু ঘটনা হল, সেই ম্যাচটা টিভিতে দেখানোও হয়নি। এমনকী, সেই ইনিংসের...
জটায়ু আসলে কে? অনেকে টেনে আনবেন রামায়ণের কথা। অনেকে বলবেন, সত্যজিৎ রায়ের তৈরি চরিত্র। ফেলু, তোপসের নামও চলে আসবে। কেউ বলবেন সন্তোষ দত্ত। আসলে, তিনি অন্য একজন। কে ? ফাঁস করলেন স্বয়ং জটায়ু। লিখেছেন ময়ূখ নস্কর।
আগে দেখা। পরে পড়া। ফলে, পড়তে গিয়ে দেখা ছবিটাই ভিড় করে। যেমন জটায়ুর কথা পড়তে গিয়ে মনে পড়ে সন্তোষ দত্তর কথা, সমাপ্তি পড়তে গিয়ে ভেসে ওঠে অপর্ণা সেনের মুখ। অস্তিত্ব আর অভ্যাসের সঙ্গে এভাবেই জড়িয়ে আছেন সত্যজিৎ রায়। তাঁর জন্মদিনে তাঁকে মুগ্ধতা মাখানো খোলা চিঠি। লিখলেন অন্তরা চৌধুরি।
একেবারে সঠিক জায়গাতেই আলো ফেলেছেন সৌরভ গাঙ্গুলি। সন্ধেবেলায় যদি আইপিএল না হত, দেশের বিরাট অংশের মানুষ হয়ত পাগল হয়ে যেতেন। সারাক্ষণ করোনার সম্প্রচার, করোনার আলোচনায় মানসিকভাবে ভেঙে পড়তেন। সেখানে আইপিএল অনেকটাই টাটকা অক্সিজেন দিয়ে যাচ্ছে।
কসবায় ভোট পর্ব শেষ। কিন্তু অন্যান্য জায়গায় তো চলছে। তাই শতরূপ ঘোষ চষে বেড়াচ্ছেন নানা প্রান্তে। এর মধ্যেই খবর এল, তাঁর করোনা হয়েছে। ঠিক এই সময়ে জাভেদ খান যদি তাঁকে চিঠি লিখতেন! কী হতে পারত সেই চিঠির বয়ান! জাভেদ খানের মন কী বাত জেনে সেই চিঠির খসড়া লিখে ফেললেন স্বরূপ গোস্বামী।
স্বরূপ গোস্বামী পাহাড় বলবেন নাকি ছোট ছোট টিলা! দলমা রেঞ্জের দিকে গেলে এমন কত অসংখ্য টিলা দেখা যায়। কোনওটা রুক্ষ, কোনওটা আগাছায় ঢাকা। ট্রেনে যেতে যেতে বা বাসে যেতে যেতে...
যারা কয়লা বা গরু পাচারে যুক্ত, অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু তদন্তের নামে বছরের পর যারা ঘুমিয়ে রইল, তাদের সাজা হবে না? আমার তো মনে হয়, আগে এই সিবিআই কর্তাদের বিচার হোক। কার নির্দেশে তারা এতদিন ঘুমিয়ে ছিলেন, কার নির্দেশে আবার জেগে উঠছেন, সেই তদন্ত হওয়াও জরুরি।
ধর্মীয় মেরুকরণই বিজেপির সবথেকে বড় তাস। ছোট থেকে বড়, সব নেতাই ভরসা রাখছেন এই মেরুকরণেই। অঙ্কের বিচারে এই মেরুকরণই হয়ত তাঁদের হারের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। ওপেন ফোরামে লিখেছেন সুমন্ত সেন।