মেঘ পাহাড়ের দেশে হারিয়ে যাওয়ার দিনলিপি
রাস্তাটায় কিন্তু একেবারেই চড়াই উতরাই নেই।দিব্যি হেঁটে যাওয়া যায়। ফিরেও আসা যায়। ফেরার সময় হয়ে এল। আবার নিশ্চয় আসব। এই পথে যদি ভোরের বেলা তোর সঙ্গে হেঁটে যাই! কোন গানটা গাওয়া যায়? রবি ঠাকুর, ক্ষমা করবেন। এমন সময়ে সপ্তপদীর সেই গানটাই সবার আগে মনে পড়ে যাবে।
