একজনের মিথ্যে ঢাকতে কতজনকে মিথ্যে বলতে হয়!
যেটা হয়েছে, সেটা একটা সামান্য দুর্ঘটনা বলা যেতে পারে। চোটটাও মিথ্যে নয়। কিন্তু মুশকিলটা হল তিনি নিজেই আগাম নিদান হেঁকে দেন। তিনি যদি বলেন, এখানে চোট, ওখানে চোট, কোন ডাক্তারের সাধ্যি আছে সত্যিটা বলবেন? তিনি যদি বলে হাড় ভেঙেছে, ডাক্তারকেও তাই বলতে হবে। তিনি যদি বলেন, হামলা হয়েছে, পুলিশকেও তাই বলতে হবে। বাংলার অধিকাংশ মিডিয়াকেও তাই বলতে হবে। সমস্যা অনেক গভীরে। একজনের একটা ছোট্ট মিথ্যে ঢাকতে কত লোককে মিথ্যে বলতে হয়।
