‌সিপিএমকে দেখে শরিকরা যদি কিছু শিখতেন!‌

সিপিআই নিজেই কি কানহাইয়াকে আনতে আগ্রহী ছিল না?‌ ফরওয়ার্ড ব্লক নরেন চ্যাটার্জির বদলে ভিটরকে বক্তা করতে পারত না?‌ নিশ্চিতভাবেই ভিক্টরের বক্তৃতা ঝড় তুলত। দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের ভাবমূর্তিই উজ্জ্বল হত। যে সাহসটা সিপিএম দেখাতে পারল, সেই সাহসটা যদি শরিকরা দেখাতে পারতেন!‌