হাতে হাভানা চুরুটপ্রাণে মোহনবাগান

একধারে জাঁদরেল প্রশাসক। একদিকে খেলাপাগল এক মানুষ। মোহনবাগান অন্তপ্রাণ। ময়দানের লোকজন বলতেন জ্যাকিদা। মুখে সবসময় পাইপ। চেহারায় একেবারেই বেঁটেখাটো। সম্ভবত মন্ত্রিসভার সবচেয়ে খর্বকায় চরিত্র। কিন্তু কী দাপট!‌ জীবনে কত বিতর্কই এসেছে। পরোয়া করেননি। বরং আরও বিতর্ক ডেকে এনেছেন। একবার তো ঊষা উত্থুপের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন। বললেন, ঊষা উত্থুপের গান অপসংস্কৃতি। তাই নিয়ে কত ঝড় বয়ে গেল! বাংলায় বন্‌ধের রাজনীতি অনেক পুরনো। কিন্তু কেন বেছে বেছে তাঁর নামই ‘‌হরতালদা’‌ হয়েছিল, বলা মুশকিল।

সুখস্মৃতি উঠে আসুক

ফেলে আসা দিন মানেই একটা নস্টালজিয়া। টুকরো টুকরো কত স্মৃতির ভিড়। জীবনে যত ব্যস্ততাই আসুক, সেই স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার নয়। ফিরে ফিরে ঠিক এসে যায়। আর একটু অবসর পেলে তো...