ভাগ্যিস তখন এত বুদ্ধিজীবী খাবার ছিল না
মাত্র কয়েক বছরেই ছবিটা এতটা বদলে গেছে যে আমরা মাঝ বয়সে এসেই নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ছি। মাঝে মাঝেই বলতে ইচ্ছে করে, দাও ফিরে সেই ছেলেবেলা। বলতেই পারতাম, দাও ফিরে সে কুলগুঁড়ো, লহ এ বার্গার। আমাদের শৈশবের সেই নানা রংয়ের দিনগুলি থাক আমাদেরই স্মৃতিযাপনে।
