সাহিত্য নির্ভর সেইসব সিরিয়াল ফিরিয়ে আনা যায় না!‌

সাহিত্য নির্ভর আরও কত অসাধারণ সিরিয়াল, যেগুলি আমাদের সাহিত্য পড়ার খিদেকে উস্কে দিয়েছিল। এখনকার মতো রোজ হত না। সপ্তাহে নির্দিষ্ট একদিন। সেই অপেক্ষায় বসে থাকতাম। সেই অপেক্ষার আনন্দই ছিল আলাদা।
নতুন সিরিয়াল নির্মাণ করতে যা খরচ, পুরানো সিরিয়াল দেখাতে সেই তুলনায় কোনও খরচই নেই। যেটুকু খরচ, আশা করি বিজ্ঞাপন থেকে নিশ্চয় উঠে যাবে। যাঁরা সারাদিন সিরিয়াল দেখিয়ে বাণিজ্য করছেন, তাঁরা একবার চেষ্টা করে দেখতে পারেন।

‌ভাগ্যিস তখন এত বুদ্ধিজীবী খাবার ছিল না

মাত্র কয়েক বছরেই ছবিটা এতটা বদলে গেছে যে আমরা মাঝ বয়সে এসেই নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়ছি। মাঝে মাঝেই বলতে ইচ্ছে করে, দাও ফিরে সেই ছেলেবেলা। বলতেই পারতাম, দাও ফিরে সে কুলগুঁড়ো, লহ এ বার্গার। আমাদের শৈশবের সেই নানা রংয়ের দিনগুলি থাক আমাদেরই স্মৃতিযাপনে।

হারিয়ে যাওয়া স্মৃতির সরণিতে

অনেক স্মৃতি জমে থাকে। না বলা কথা হয়েই থেকে যায়। ছেলেবেলার কোনও বন্ধুর কথা মনে পড়ছে ? কোনও মাস্টারমশাই বা আত্মীয়দের কথা মনে পড়ছে ? কোনও সুখস্মৃতি ভাগ করে নিতে চান ? অতীতের কোনও ঘটনার জন্য কারও কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান ? কোনও যন্ত্রণার কথা বলে একটু হালকা হতে চান ? কারও কাছে দুঃখপ্রকাশ করতে চান ?