পুলিশকে এই ভূমিকাতেই দেখতে চাই

পাড়ায় পাড়ায় লকডাউন সফল করতে তো আর পুলিশ কমিশনার বা আই এ এস, আই পি এস–‌রা আসেননি। নিচুতলার পুলিশ কর্মী আর সিভিক ভলান্টিয়াররাই করে দেখালেন। নানা কারণে পুলিশের সমালোচনা হয়। কিন্তু এই সফল লকডাউনের পর একটা স্যালুট তাঁদের প্রাপ্য। বারবার মনে হচ্ছে, এমনটা যদি শুরুর দিকে দেখা যেত!‌ হ্যাঁ, পুলিশকে এই ভূমিকাতেই দেখতে চাই। কোথাও কোথাও বাড়াবাড়ি হলে হোক।