রথ নিয়ে অহেতুক জটিলতা

পাঁচ রাজ্যে বিপর্যয়ের পর এমনিতেই কিছুটা কোনঠাসা বিজেপি। রথযাত্রা করলেও তা নিয়ে বিশেষ উন্মাদনা হত না। দিল্লির নেতারাও আসতেন বলে মনে হয় না। এলেও বুড়ি ছোঁয়ার মতো এসেও পালিয়ে যেতেন। সেখানে সেই রথযাত্রাকে অক্সিজেন দেওয়ার কাজ করছে রাজ্য সরকার। যেটা চুপচাপ হয়ে যেতে পারত, তাকে অকারণে হাইপ তৈরি করছে রাজ্য।

যুদ্ধের হাওয়া তোলা ছাড়া উপায় নেই

যত দিন যাবে, বিজেপির জনপ্রিয়তার গ্রাফটা ততই নেমে আসবে। তিন রাজ্যের এই পরাজয় অন্যান্য রাজ্যেও বিরোধীদের পালে হাওয়া তুলবে। সব ব্যর্থতাকে আড়াল করতে তখন হয়ত সার্জিকাল স্ট্রাইক বা যুদ্ধকেই ঢাল বানাতে হবে। আলোচনার সুরকে ঘুরিয়ে দেওয়ার এছাড়া কোনও রাস্তা নেই। লিখেছেন ধীমান সাহা।

‌ফব–‌র কেন্দ্রীয় কমিটিতে সৌম্যদীপ

নতুন মুখকে তুলে আনায় বড় চমক দিল ফরওয়ার্ড ব্লক। কেন্দ্রীয় কমিটিতে আনা হল কোচবিহারের তরুণ ছাত্রনেতা সৌম্যদীপ সরকারকে। বাংলার ছাত্র রাজনীতির পরিচিত মুখ। ছাত্র ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার দলের কেন্দ্রীয় কমিটিতে। এবারের সম্মেলনের অন্যতম বড় ঘটনা সৌম্যদীপের এই নির্বাচন।