পাইন বনের চিঠি

আপনার চারপাশের চেনা জগৎ থেকে একেবারেই আলাদা— লেপচা জগৎ। যেখানে মেঘ এসে হারিয়ে যায় পাইনের বনে। উদাসী সকাল ভুলিয়ে দিয়ে যায় জীবনের নানা গ্লানি। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, সেও নিজের খেয়ালে ডানা মেলেছে। মনে পড়বে মান্না দে–‌র সেই গান, আমার ইচ্ছে করে শূন্যে উঠে/‌ মেঘের উপর দিয়ে হাঁটি।