সত্যিই, অনুপ্রেরণা বড় ভয়ঙ্কর জিনিস

আসলে, বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, তাও দেখতে পায় না। মিডিয়াও দেখতে পায় না। যুগে যুগে অবতার হয়ে কৃষ্ণ (‌কেষ্ট)‌ আসেন। ব্লকে ব্লকে ছড়িয়ে পড়েন। কেউ বুঝেও বোঝে না। তাই ‘‌অনুপ্রেরণা’ শব্দের আসল মানেটাও কেউ বুঝল না। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

বুদ্ধবাবু, কী বিপদ ডেকে আনলেন, যদি বুঝতেন!‌

বেচারা বুদ্ধবাবু। এখন আর পার্টি অফিসেও যেতে পারেন না। বাড়িতেই থাকেন। কিন্তু তাতেও কি রেহাই আছে!‌ বিপদ যে বাড়ি বয়ে আসে। আসে সৌজন্যের মোড়কে। এই বয়সে এসেও এমন বিড়ম্বনা যে তাঁর জন্য অপেক্ষা করবে, কে জানত!‌ তবু বলব, এই বিপর্যয়ের জন্য তিনি নিজেই দায়ী। নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। বই পড়তে ভালবাসেন, এটুকু ওই মহীয়সী নারীকে না বললেই চলছিল না!

রাজ্যসভায় কাকে জেতালেন, এবার বুঝলেন তো!‌

যেভাবেই হোক, বাহিনী আটকাতে হবে। তার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়াই করতে হবে। আর রাজ্য সরকারের হয়ে এই লড়াই করছেন কে?‌ কদিন আগেই যাঁকে ঘটা করে এই রাজ্য থেকে পাঠানো হল, সেই অভিষেক মনু সিংভি। একদিকে অধীর চৌধুরি কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করছেন। অন্যদিকে তার উল্টো সুর শোনা যাবে অভিষেক মনু সিংভির মুখে।

ভ্রমণ, উঠে আসুক আপনার কলমে

এই গরমে যদি পাহাড়ে যাওয়া যেত!‌ অনেকে হয়ত যাচ্ছেনও। অনেক ছবি তুলছেন। অনেক ভাল স্মৃতি নিয়ে ফিরেও আসছেন। চাইলে বেঙ্গল টাইমসের মাধ্যমে সেই অনুভূতি মেলে ধরতে পারেন। শুধু কীভাবে যাবেন,...