‘অ্যামাজন অভিযান’ – একটি রিভিউ

মানুষই সিনেমা বানায় , আর মানুষই দেখে । ভাগ্যিস বাঘ , ভালুক , অজগর , চিতা , বাইসন , গণ্ডার এরা হলে গিয়ে সিনেমা দেখে না । যদি দেখত কি হতো ভাবুন ! আপনার পাশে একটি প্যানথর বসে আছে , আর সে কিসব দেখছে । আপনার সামনের দুটো রো পরেই একটি বিশাল সিংহ বসে বসে কেশর চুলকচ্ছে আর সিনেমা দেখছে । একটা গোটা রো জুড়ে শুয়ে শুয়ে বই দেখছে অ্যানাকোনডা । এঁদের কতটা রাগ ধরতে পারে ‘অ্যামাজন অভিযান’ বা ‘চাঁদের পাহাড়’ দেখে , ভেবেছেন কখনো ! ছবিটি অবশ্যই হলে গিয়ে দেখুন । । লিখেছেন সুমন সরকার।।