সাতশো পাহাড়ের দেশ তোমাকে দিলাম

সাতশো পাহাড়ের দেশে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই বড় মনোরম। ওই সানসেট পয়েন্টে গিয়ে মনে হচ্ছিল চেনা পৃথিবী থেকে বহু দূরে কোন এক অচেনা সবুজ দ্বীপে আমরা এসে পড়েছি। ফেরার পথে সেলের গেস্ট হাউস, সরকারি বনবাংলো, মেঘাতুবুরু, স্থানীয় কিরিবুরু বাজার দেখে আমরা ফিরে এলাম।

গা ছমছমে জঙ্গলে বোট সাফারি

এতবার ডুয়ার্সে এসেছি। কিন্তু এমন একটা জায়গায় কেন আসিনি! নিজেদের ওপরই রাগ হল। নৌকোয় বাবুও সঙ্গে ছিল। ভাগ্যিস বাবু সিকিয়াঝোরার প্রস্তাবটা দিল! নইলে তো এবারও আসা হত না। অন্তত আমাদের পরিকল্পনার মাঝে কোথাও ছিল না এই উত্তরের অ্যামাজন। বাবুকে কী ভাষায় ধন্যবাদ জানাব! শব্দভান্ডারের কোনও শব্দই জুৎসই মনে হল না। আমাদের রোমাঞ্চ, আমাদের মুগ্ধতা দেখে যা বোঝার, ও বুঝে নিক।