প্রায় প্রত্যেকেই অসম্ভব মেধাবী। চাইলে যে কোনও ভাল চাকরি জুটিয়ে নিতে সমস্যা হত না। কিন্তু এই ছেলেগুলো সব হাতছানিকে উপেক্ষা করে রাস্তায় নেমেছে। মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে। কী সাবলীল এদের কথাবার্তা। কী শানিত এদের যুক্তি। কী চমৎকার এদের পড়াশোনা। ইতিহাসবোধ থেকে সৌজন্যবোধ, সব ব্যাপারেই এরা আপনাকে মুগ্ধ করে দিতে পারে। বুকে হাত দিয়ে বলুন তো, এই প্রার্থীদের পাশে তৃণমূল বা বিজেপির প্রার্থীদের বসাতে পারবেন?
দিন কয়েক আগের কথা। ভবানীপুরের রেজাল্ট ততক্ষণে বেরিয়ে গেছে। তারস্বরে বাজছে, খেলা হবে, খেলা হবে। সেই গানের মাঝেই মুকুল রায়, সব্যসাচী দত্ত সম্পর্কে নানান কটূ কথা। তৃণমূল সমর্থকরা তারস্বরে বাজিয়েই...
প্রতিবারের মতো এবারও। নানা বৈচিত্র্য নিয়ে হাজির বেঙ্গল টাইমসের শারদ সংকলন। ইতিমধ্যে ই–মেল ও হোয়াটস্অ্যাপে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে গেছে। এবার পিডিএফ ফাইল আপলোড করা হল। সঙ্গে দেওয়া হল ওয়েব লিঙ্ক। এখান থেকে অনায়াসে ফেলতে পারবেন।
শুরুর দিক অনেকেরই সংশয় ছিল, মমতা ব্যানার্জি কি আদৌ পিকের কথা শুনবেন? মাঝে মাঝে বলে উঠতেই পারেন, ‘তুমি রাজনীতির কী বোঝো? তুমি একটা পঞ্চায়েত ভোটে জিততে পারবে? বড় বড় ডায়লগ দিও না। আমাকে রাজনীতি শেখাতে এসো না।’ সত্যিই এরকম বলেছেন বা বলবেন কিনা জানা নেই। বা, বললেও পিকে কীভাবে কথাগুলো নেবেন, বলা মুশকিল। হয়ত ঠাণ্ডা মাথায় হেঁসে উড়িয়ে দেবেন। হয়ত গায়েই মাখবেন না। এমন কত কথা তাঁকে শুনতে হয়েছে!
কাল সকালে দীপ্তিদিকে ফোন করতে হবে অগত্যা। ও যদি একটু হেল্প করে দেয়, ভাল হয়। দীপ্তিদি অনেক সিনিয়র, একটু মেজাজি, খিটখিটে স্বভাবের। তাকে ঝাড় দেয় প্রায়ই, টেরাব্যাঁকা কথাও শোনায়, তবে তাতে সে কিছু মনে করে না। দীপ্তিদি তার চাইতে পড়াশোনায় অনেক ভাল, কলেজে সুযোগ পাওয়া উচিত ছিল ওর। বিয়ে করেনি, মা মারা যাবার পর অসুস্থ বাবার দেখাশোনা করতে গিয়ে আর পিএইচডিটাও কমপ্লিট করতে পারেনি। এই ছোট স্কুলে সত্যি ওকে মানায় না, সেই ক্ষোভ আর জ্বালা থেকেই ওর মেজাজটা ওরকম হয়ে গেছে।
সম্পাদকীয় ঠিক ছ’বছর আগের কথা। পুজোর তিন–চার দিন আগে হঠাৎ এল প্রস্তাবটা। একটা অনলাইন পুজো সংখ্যা করলে কেমন হয়। সেই রাতেই তাৎক্ষণিক সিদ্ধান্ত, একবার ঝুঁকি নিয়েই দেখা যাক। প্রস্তুতি না...
আগে রিয়েলিটি শো–গুলো আমাকে পাত্তাই দিত না। কেউ ডাকত না। ডাকবে কেন? একজন তৃতীয় সারির ভিলেনকে কে ডাকবে? কিন্তু এখন এত ডাক আসছে, সামলাতে পারছি না। তারা বলতে শুরু করেছে, আমিই নাকি আসল হিরো। এর মধ্যেই আমার বায়োপিক করতে চেয়ে কেউ কেউ যোগাযোগ করছে। ভেবে দেখো, যে পরিচালকরা একসময় আমাকে কাজই দিতেন না, আজ তাঁরা কিনা আমার বায়োপিক করতে চাইছেন।
ধরা যাক, আপনার পাশের বাড়ির কোনও ছেলে মাধ্যমিকে ফেল করেছে। পরের বছর সে আবার পরীক্ষা দিল। এবার পাশ করল। কিন্তু দ্বিতীয়বারের চেষ্টায় পাশ করার পর তার বাবা যদি পাড়ায় মিষ্টি বিলি করে, সেটা কেমন দেখাবে!
শাক্য সেন মংপুতে তিনবার গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। থাকতেন মৈত্রেয়ী দেবীর বাড়িতে। বাড়িতে না বলে কোয়ার্টারে বলাই ভাল। মৈত্রেয়ী দেবীর স্বামী চাকরি করতেন কুইনাইন ফ্যাক্টরিতে। তাঁর বাংলোতেই অতিথি হয়ে উঠতেন বিশ্বকবি।...
সেই প্রথম চোখের সামনে দেখেছিলাম লতা মঙ্গেশকারকে। শুধু কি লতা ? আরেক কিংবদন্তি আশা ভোঁশলে। ছিলেন দুই বোন ঊষা ও মীণা। আর ছিলেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকার। একমঞ্চে পুরো মঙ্গেশকার পরিবার ? যেন স্বপ্নের মতো।সেই সন্ধ্যার স্মৃতি রোমন্থনে অভিরূপ অধিকারী।।