‌শূন্য?‌ নাকিনতুন ভোর‌?‌

প্রায় প্রত্যেকেই অসম্ভব মেধাবী। চাইলে যে কোনও ভাল চাকরি জুটিয়ে নিতে সমস্যা হত না। কিন্তু এই ছেলেগুলো সব হাতছানিকে উপেক্ষা করে রাস্তায় নেমেছে। মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে। কী সাবলীল এদের কথাবার্তা। কী শানিত এদের যুক্তি। কী চমৎকার এদের পড়াশোনা। ইতিহাসবোধ থেকে সৌজন্যবোধ, সব ব্যাপারেই এরা আপনাকে মুগ্ধ করে দিতে পারে। বুকে হাত দিয়ে বলুন তো, এই প্রার্থীদের পাশে তৃণমূল বা বিজেপির প্রার্থীদের বসাতে পারবেন?‌