অনন্য এক সন্ধ্যা, ভানুবাবুর সঙ্গে

পুজোর সময় মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন। আবার তিনি মার্কিন মুলুকে। যাওয়ার আগে একটি অনন্য সাংস্কৃতিক সন্ধ্যার স্মৃতি ভাগ করে নিলেন মধুজা মুখোপাধ্যায়।

তুঘলকটা কেমন যেন চেনা চেনা

নাটকের কিছুই তিনি বোঝেন না। তবু পাকামি করে নাটক দেখতে চলে যান। ভাবেন, নাটক দেখলে লোকে হয়ত ‘বুদ্ধিজীবী’ বলবে। এবার গেলেন ‘তুঘলক’ নাটক দেখতে। বললেন, সেই তুঘলক নাকি এখনও আছে। আজগুবি এক রিভিউ লিখলেন রবি কর।

চলে গেলেন, কিন্তু থেকেও গেলেন পীযূষ

কেউ ভালবাসেন নাটক, কেউ সিনেমা, কেউ মগ্ন সিরিয়ালে। এই তিন শ্রেণীর দ্বন্দ্ব লেগেই থাকে। কেউ অন্যকে দেখে নাক সেঁটকান, আবার কেউ অন্যকে বলেন ‘আঁতেল’। পীযূষ গাঙ্গুলি বোধ হয় তিনটে শ্রেণীকে এক আঙিনায় এনেছিলেন। তাই শোক ও শূন্যতায় মহামিলন তিন শ্রেণীর। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

বেঙ্গল টাইমস শারদ সংকলন

বেঙ্গল টাইমসের পুজো সংখ্যা প্রকাশিত। মাত্র তিন-চারদিনের প্রস্তুতিতেই দিনের আলো দেখল বেঙ্গল টাইমস। ১২৫ পাতার শারদ সংকলন। সাহিত্য, রাজনীতি, খেলা, সিনেমা, ভ্রমণসহ বিভিন্ন বিভাগের আকর্ষণীয় লেখা। নতুন লেখার পাশাপাশি কিছু...

সোনালী আলোয় ভেসে

সরল বিশ্বাস আড়াই দশক আগে শোনা একটা গান। ‘বৃষ্টি থামার শেষে, সোনালী আলোয় ভেসে’। সেদিনও শহরজুড়ে বৃষ্টি নেমেছিল। গুড়ি গুড়ি সেই বৃষ্টির পর একটু একটু করে সন্ধ্যেও নেমে এল। তারপর...

চল্লিশ বছরে ‘গব্বর সিং’

দেখতে দেখতে চল্লিশ বছর হয়ে গেল শোলে ছবির। চল্লিশ বছর গব্বরেরও। হঠাৎ কীভাবে সুযোগ পেলেন আমজাদ খান? কীভাবে কালজয়ী হয়ে উঠল সংলাপগুলো? লিখলেন শোভন চন্দ।।

শচীন সুরে সোনালী

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সে প্রায় আট বছর আগের কথা। নতুন অ্যালবামে আত্মপ্রকাশ ঘটেছিল এক শিল্পীর। অ্যালবামের নাম ছিল- রাখালিয়া বাঁশি। নানা আঙ্গিকের আধুনিক গানের সম্ভার। নামের মধ্যেই কোথাও একটা ছিল...

নিজেই পোস্টার সাঁটাচ্ছেন পরিচালক

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ শহর ছেয়ে গেছে একটি পোস্টারে। বাবার নাম গান্ধীজী। ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার। কালকেই গান্ধীজির জন্মদিন। ঘটনাচক্রে দিনটা শুক্রবার। আর এই শুক্রবারেই মহানগরের উপহার নতুন একটি ছবি। ছবির...

প্রযুক্তির হাত ধরে অপুর পুনর্জীবন

একেবারে নুতন আঙ্গিকে পথের পাঁচালি। আধুনিক, ঝকঝকে প্রিন্ট। হলের ভেতর প্রায় সবাই মার্কিন নাগরিক। তাঁরা না বোঝেন বাংলা, না চেনেন নিশ্চিন্দিপুর। তবু তাঁদের চোখ ছলছল। মার্কিন মুলুকে অপু-দুর্গা আর কাশফুল দেখার সেই অনুভূতির কথা বেঙ্গল টাইমসের জন্য তুলে ধরলেন মধুজা মুখোপাধ্যায়।

উত্তম-সুচিত্রা নয়, সুচিত্রা-উত্তম

আজ ৩ সেপ্টেম্বর উত্তম-কুমারের জন্মদিন। উত্তম বলতেই এসে যায় সুচিত্রার কথাও। বাঙালির একটাই জুটি, উত্তম-সুচিত্রা। কিন্তু পোস্টারগুলো ভাল করে লক্ষ্য করেছেন ? শুরুর দিকের কয়েকটি ছবি ছাড়া কোথাও লেখা নেই উত্তর-সুচিত্রা। এর কারণ কী ? জানালেন সংহিতা বারুই।।