হিন্দিতে, কিন্তু রিমেক নয় ‘রাজ কাহিনী’র

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ ‘রাজ কাহিনী’ হিন্দিতেও তৈরি হতে চলেছে, এই খবরটা এত দিনে জেনে গেছেন সব সিনেমাপ্রেমীরাই। পাশাপাশি এটাও শোনা যাচ্ছিল যে এই ছবি হিন্দিতে লেখার কাজটা করবেন প্রখ্যাত প্রোযোজক, পরিচালক মহেশ ভাট। কিন্তু সম্প্রতি মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে “রাজ কাহিনী” প্রদর্শনের দিনই মহেশ জানান তিনি এই ছবির হিন্দি রিমেক লিখছেন এ’কথা নেহাতই গুজব। বরং তিনি জানান ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে তিনি একটি ছবি করতে চলেছেন, যার বিষয়বস্তু অবশ্যই “রাজ কাহিনী”র, কিন্তু তা কখনই বাংলা ছবির রিমেক নয়।
mahesh bhatt

সেই গল্পের প্রেক্ষাপট বদলে বাংলার পরিবর্তে রাজস্থান বা পাঞ্জাবও হতে পারে। কিন্তু ছবির আত্মাটা একই থাকবে। পাশাপাশি ৪৭’র দেশ ভাগের পরিপ্রেক্ষিতে পতিতালয়ের যে কাহিনী উঠে এসেছে ছবিতে, তার সঙ্গে আরও কিছু বিষয়, অন্য দৃষ্টিকোনও হয়ত যুক্ত হবে হিন্দি ছবিতে। কাজেই সেই ছবিকে ৪৭ এর বাংলা ভাগের উপর নির্ভর সৃজিত মুখার্জির বাংলা ছবি “রাজ কাহিনী”র রিমেক বলতে একেবারেই রাজি নন মহেশ ভাট।

Previous post কী করে রেকর্ড করতে হয়, কুণালবাবু শিখে নিন
Next post গুডবার্ন ওয়ার্ডের আত্মকথা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *