সৌমিত্রর কণ্ঠে রবি ঠাকুরের ছেলেবেলা

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ অনেকে পড়েছেন। অনেকের পড়া হয়নি। যাঁরা পড়েছেন, তাঁরাও হয়ত অনেকদিন আগে পড়েছেন, ঠিকঠাক মনে নেই। এবার তাঁদের জন্য এল রবীন্দ্রনাথের ‘ছেলেবেলা’।
নিজের ফেলে আসা ছোট বেলার কাহিনী লিখে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তাকে সিডি বন্দী করল ভাবনা রেকর্ডস। তিনটি সিডিতে তুলে ধরা হল ‘ছেলেবেলা’। কণ্ঠ সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

soumitra5
প্রেস ক্লাবে এই সিডির উদ্বোধন হল। ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, সৌমিত্র চট্টোপাধ্যায়, কৃষ্ণা বসু, রামানন্দ বন্দ্যোপাধ্যায় ও ভাবনা রেকর্ডসের কর্ণধার বিশ্ব রায়। সৌমিত্রকে দিয়ে তিনটি সিরিজ করাচ্ছে ভাবনা রেকর্ডস। রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে বিশেষ সংকলন করার পরিকল্পনাও আছে। সেখানেও রবি ঠাকুরের লেখা বিভিন্ন চিঠি পাঠ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

Previous post ডিলিটপ্রাপ্ত জনৈক কবিকে মানপত্র
Next post মণিমহেশঃ এক অজানা দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *