সৌমিত্রর কণ্ঠে রবি ঠাকুরের চিঠি

বৃষ্টি চৌধুরি
কত চিঠি লেখে লোকে। কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে।
রবি ঠাকুরও এমন কত চিঠিই লিখে গেছেন। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব চিঠি। কো্নওটা বিশ্বের অন্য প্রান্তে থাকা অন্য কোনও মনীষীকে। আবার কোনওটা কোনও বাঙালি লেখক বা কবিকে। আবার কোনও চিঠি নাতনির বয়সী কিশোরীকে।

soumitra5
নানা চিঠিতে নানাভাবে ধরা দিয়েছেন বিশ্বকবি। এবার সব চিঠি এক ছাতার তলায়। বলা ভাল, একটি সিডিতে। আর সেই চিঠি যদি পাঠ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তাহলে কেমন হয়!
প্রিয় পাঠক, সেটাই হতে চলেছে। অভিনব এই উদ্যোগ নিয়েছে ভাবনা রেকর্ডস। রবীন্দ্রনাথের বিভিন্ন চিঠিপত্র পাঠ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর মধ্যে বেশ কিছু চিঠির রেকর্ডিং করেও ফেলেছেন। নিয়মিত রবীন্দ্র চিঠিতেই ডুবে আছেন এই কিংবদন্তি অভিনেতা।

soumitra4
অভিনয়ের ব্যস্ততা তো আছেই। সারাদিন বিভিন্ন সভা, সমিতি, অনুষ্ঠানেও যেতে হয়। তার মাঝে মাঝেই রবীন্দ্র-চর্চা চালিয়ে যাচ্ছেন। কোন চিঠি কোন ভাবনা থেকে লিখেছিলেন, কোথায় সিরিয়াস মেজাজ, কোথায় হালকা রসিকতা, অনুভব করার চে্ষ্টা করছেন। কণ্ঠে সেই অভিব্যক্তি ফুটিয়ে তোলার জন্য আলাদা করে অনুশীলনও করছেন।
এমনিতে মানুষের পড়ার অভ্যেস কমে গেছে। মোবাইল নিয়েই ব্যস্ত আস্ত একটা প্রজন্ম। যদি সেই সিডি মোবাইলে তুলে নেওয়া যায়, তাহলে কানে ইয়ার ফোন নিয়ে শোনা যেতেই পারে। এভাবেই যদি নতুন করে ফিরে আসেন রবি ঠাকুর, মন্দ কী ?

Previous post ধন্যবাদটাও জানানো উচিত
Next post দিল হ্যায় কি মানতা নেহি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *