সৌরভকেও তাহলে জার্সি কিনতে হয়!
সৌরভের হাতে তুলে দেওয়া হচ্ছে বার্সিলোনার জার্সি। জার্সিতে লেখা দাদা, সঙ্গে সৌরভের প্রিয় নম্বর ৯৯। বার্সিলোনা জানল কী করে সৌরভকে দাদা বলা হয়? এতই যদি গুরুত্ব দিত, তাহলে জার্সিটা তো মেসি তুলে দিতে পারতেন। কোনও এক হাফ কর্তা তুলে দিতেন না। তাহলে কি নাম লেখা জার্সিটা সৌরভই কিনে নিয়ে গিয়েছিলেন? এই নিয়েই নন্দ ঘোষের কড়চা।
