অনেকে জানতেন, শরীর খারাপ। সরকারিভাবে সেটাই বলা হয়েছিল। কিন্তু আসলে, কলকাতায় ফিরতে ভরসা পাচ্ছিলেন না উত্তম কুমার। যদি সেই দল আবার হানা দেয়। যদি কোনও অঘটন ঘটিয়ে ফেলে।কিন্তু কারা উত্তম কুমারকে শাসিয়েছিলেন ? কেনই বা শাসিয়েছিলেন ? শোনা যায়, নকশালদের একটি গোষ্ঠী নাকি এর সঙ্গে যুক্ত।
সৌরভ, যতই ব্যস্ত থাকুন, সৃজিতের শেষদিকের কয়েকটা ছবি দেখুন। দেখতে ইচ্ছে না করলেও জোর করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, রিসার্চের নামে কীসব গাঁজাখুরি করেছেন এই পুচ্ছপাকা পরিচালক। সব ভক্তি উড়ে যাবে। এমন লোককে দিয়ে বায়োপিক করানোর আগে সচেতন হওয়া ভাল। আর যাই করুন, সৃজিতের পাল্লায় পড়বেন না। নন্দ ঘোষের কড়চায় সৌরভকে এমনই পরামশ দিলেন নন্দ ঘোষ।