যেই ডাবল সেঞ্চুরি করলেন, অমনি শত্রু খুঁজতে বেরিয়ে পড়লেন মনোজ তেওয়ারি। বুঝিয়ে দিলেন, ক্রিকেটে মন ছিল না, কে কী বলেছে, সে ব্যাপারেই যেন বেশি চিন্তিত ছিলেন। সমালোচকদের মুখে কাল্পনিক সংলাপও বসিয়ে দিলেন। ডাবল সেঞ্চুরি যেন গায়ের ঝাল মেটানোর হাতিয়ার। ব্যাটসম্যান মনোজ নিজেকে প্রমাণ করলেন, অধিনায়ক মনোজ ফের একধাপ নেমে গেলেন। লিখেছেন স্বরূপ গোস্বামী।
ঘরের কাছেই বাংলাদেশ। অনেকের জন্ম, বেড়ে ওঠা। কারও পূর্বপুরুষের ভিটে। কখনও যাওয়াই হয়নি। সেই সুযোগই এনে দিচ্ছে ভারতীয় রেল। চালু হচ্ছে ভিটে পর্যটন। অভিনব এই পর্যটনের হদিশ বেঙ্গল টাইমসে।
ইস্টবেঙ্গলকে নিয়ে এবার তথ্যচিত্র বানাবেন গৌতম ঘোষ। ২০২০ তেই লাল হলুদের শতবর্ষ। এক বছর আগে থেকেই নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে শতবর্ষকে স্মরণীয় করে রাখার ভাবনা ইস্টবেঙ্গল শিবিরে। প্রাথমিকভাবে অনেককিছুই আলোচনায় আছে। আরও নানা প্রস্তাব আসবে। তবে, তথ্যচিত্রের বিষয়টি ইতিমধ্যেই চূড়ান্ত।