ট্রেনের কামরায় জমজমাট আড্ডায় পিকে-উত্তম

উত্তম কুমারকে নিয়ে তাঁর অনেক স্মৃতি। বিভিন্ন অনুষ্ঠানে, আড্ডায় মাঝে মাঝেই বলতে শোনা যেত। সেই পি কে ব্যানার্জি আর নেই। কত অজানা গল্প হারিয়ে গেল। বিভিন্ন সাক্ষাৎকারে, আড্ডায় ট্রেনের এক সকালের স্মৃতি মেলে ধরেছিলেন পি কে ব্যানার্জি।

এতদিন সৌরভের অবদানের কথা মনে পড়েনি!‌

যতদিন ধোনি স্বমহিমায় ছিলেন, ততদিন ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তখন সৌরভের প্রশংসা শোনা যায়নি। এখন ধোনি আগের জায়গায় নেই, সেইসঙ্গে সৌরভ হয়ে গেছেন বোর্ড সভাপতি। তাই ঠিক হাওয়া বুঝে বিবৃতি ছেড়ে দিয়েছেন।

সবুজ মেরুনের নতুন পথ চলা মধুর হোক

এবার সরাসরি আই এস এলে খেলবে মোহনবাগান। ভিনরাজ্যের বা অন্য কোনও শহরের নামে নয়। একেবারে কলকাতার দল হয়েই তারা মাঠে নামবে। কারণ, মিশে গেল এটিকে কলকাতা আর ১৩১ বছরের ঐতিহ্যশালী মোহনবাগান। দুই দল মিলিয়ে এবার একটিই দল। তারাই অংশ নেবে আই এস এলে।

সানি যেন ক্রিকেটের তেনজিং

গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।

দলে সৌরভ, বাদ স্নেহাশিস!‌

রনজি ট্রফিতে কীভাবে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির?‌ কার বদলে দলে এসেছিলেন?‌ এক জমজমাট ছবির চিত্রনাট্য হতেই পারে। সৌরভের জন্মদিনে সেই রনজি ফাইনালের কথা তুলে আনলেন জগবন্ধু চ্যাটার্জি।

মহমেডানকে দেখে শিখুক দুই প্রধান

মহমেডানের সচিব হতে চলেছেন দীপেন্দু বিশ্বাস। কলকাতা ফুটবলে বড় একটা পরিবর্তন আসতে চলেছে মহমেডানের হাত ধরেই। খেলোয়াড়দের প্রশাসনে আনার কথা শোনা যায়। কিন্তু দুই প্রধানের কর্তারা কিছুতেই পদ ছাড়তে চান না। না বোঝেন ফুটবল, না পারেন স্পন্সর আনতে। দীপেন্দু সচিব হলে, এবার দুই প্রধানেও ফুটবলারদের প্রশাসনে আনার দাবি জোরালো হতে পারে। লিখেছেন সরল বিশ্বাস।

‌হৃদয় উজাড় করা শ্রদ্ধা এক্সট্রা টাইমের

কাউকে এমনভাবে শ্রদ্ধা জানাতে গেলে, মনের প্রসারতা লাগে। সেই প্রসারতাই দেখিয়েছে এক্সট্রা টাইম। অল্প সময়ের প্রস্তুতিতে তুলে ধরেছে চমৎকার এক শ্রদ্ধার্ঘ্য। রনি রায়ের জীবনের নানা মুহূর্ত। না, রনি রায়রা হারিয়ে যায় না। ঠিক থেকে যায়। লিখেছেন সিকিম সেন।

শতবর্ষে এই সঙ্কীর্ণতা খুব জরুরি ছিল!

ধরাছোঁয়ার বাইছে চলে গিয়েছিল মোহনবাগান। এই অবস্থায় তাঁদের চ্যাম্পিয়ন ঘোষণা না করলে সেটাই হত সবথেকে বড় অবিচার। সবাই মেনে নিল। অথচ, বাধা এল কিনা ইস্টবেঙ্গল থেকে। শতবর্ষে যেখানে আরও উদার হওয়ার কথা, সেখানে নিজেদের আরও সঙ্কীর্ণ চেহারাই তুলে ধরলেন লাল হলুদ কর্তারা।

চাইলেই বুঝি ফেডারেশন প্রেসিডেন্ট হওয়া যায়!

বাইচুং বলে দিলেন, তিনি ফেডারেশনের প্রেসিডেন্ট হতে চান। বাংলা কাগজগুলিও ছেপে দিল। সেই লাইনে হেডিং করে দিল। কিন্তু ফেডারেশন প্রেসিডেন্ট যে চাইলেই হওয়া যায় না, কিছু মানদণ্ড আছে, তার কোনও উল্লেখ নেই। সাংবাদিকতা আর কেরানিগিরির তফাত ক্রমশ কমে আসছে।