ফের মোহনবাগানের সভাপতি টুটু বসু

ক্লাবে স্পন্সর ছিল না। অবশেষে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আরপিজি গোষ্ঠী। এই চুক্তির পেছনে বড় অবদান টুটু বসুর। এবার তাঁকে ফের সভাপতি হিসেবে ফিরিয়ে আনা হল।

নিঃশব্দে দেউলিয়া করবে লটারি, আসুন জমিয়ে শীতঘুম দেওয়া যাক

সরকার নামক বস্তুটি আপাতত চোখ বন্ধ করেই থাকবে। লটারি কোম্পানিগুলো জানে, কীভাবে ফাঁদ পাততে হয়। এখন এখানে–‌সেখানে দু চারজন কোটিপতি হবেন। কাগজে ঢালাও বিজ্ঞাপন চলছে। ফলে, এইসব খবরও কাগজে, চ্যানেলে গুরুত্ব পাবে। আর কোথায় কোথায় কী কী প্রণামী দিতে হয়, সেটাও বিলক্ষণ জানা আছে। নিঃশব্দে পকেট খালি হচ্ছে মধ্যবিত্ত আর প্রান্তিক মানুষের। আস্তে আস্তে তা মহামারির চেহারা নেবে।
আসুন, জমিয়ে একটা শীতঘুম দেওয়া যাক। লিখেছেন অজয কুমার।

রাজ্যসভায় যেতে পারেন প্রশান্ত কিশোর

রাজ্যসভায় বড় চমক দিতে পারে তৃণমূল। এই রাজ্য থেকে হয়ত রাজ্যসভায় যেতে পারেন প্রশান্ত কিশোর। যদিও আপাতত বিষয়টি নিছক জল্পনার স্তরে আছে। তৃণমূলে আলোচনা করে সিদ্ধান্তের রেওয়াজ নেই। নেত্রীর ইচ্ছেই এখানে দলের সিদ্ধান্ত। দলের একটি অংশ মনে করছে, এবার মনোনয়ন দেওয়া হতে পারে প্রশান্ত কিশোরকে।