মোহনবাগান নিয়ে গেল গেল রব তোলার কী আছে!
মোহনবাগান নামের আগে অন্য নাম কি আগে ছিল না? মদ কোম্পানির নাম থাকতে পারে, এটিকে থাকলেই যত দোষ! সঞ্জীব গোয়েঙ্কা জানেন, মোহনবাগান নামের ওজন কতটা। তাই অকারণ জার্সি বা লোগো বদলানোর রাস্তায় তিনি হাঁটবেন না। এই পরিবর্তনকে খোলা মনে মেনে নিতে আপত্তী কীসের? লিখেছেন সবুজ সরখেল।
