একটি সোনা ও বদলে যাওয়া বাণিজ্য
লড়াইটা বিরাট কোহলি বনাম নীরজ চোপড়ার নয়। এই প্রথম একজন ক্রিকেটারকে ছাপিয়ে যাচ্ছেন একজন অ্যাথলিট। এখানেই যেন অন্য এক আবহ তৈরি করে দিয়ে গেল টোকিও অলিম্পিক।
লড়াইটা বিরাট কোহলি বনাম নীরজ চোপড়ার নয়। এই প্রথম একজন ক্রিকেটারকে ছাপিয়ে যাচ্ছেন একজন অ্যাথলিট। এখানেই যেন অন্য এক আবহ তৈরি করে দিয়ে গেল টোকিও অলিম্পিক।
মনস্তাত্ত্বিকরা বলেন, যাঁরা অত্যন্ত ছবিপ্রিয় হয়ে থাকেন, যাঁরা নিজেদের ছবিতে বারবার জাহির করতে চান, তাঁদের অন্য কতগুলো বৈশিষ্ট আছে। ১) তাঁরা ভয়ঙ্কর আত্মকেন্দ্রিক। নিজেকে ছাড়া আর কিছুই বোঝেন না। ২) অন্যের সম্পর্কে তাঁরা একেবারেই শ্রদ্ধাশীল হন না। অন্যরা কেউ কিছুই জানে না। তিনি আছেন বলেই সবকিছু চলছে, এমনটা জাহির করেন। ৩) যোগ্য লোকেদের ধারেকাছে তেমন ঘেঁসতে দেন না। যদি কেউ তাঁকে ছাপিয়ে যায়। ৪) এঁরা স্তাবক পরিবৃত হয়েই থাকতে ভালবাসেন।
দাদা–ভাইকে পুনর্বাসন দিয়েও সমস্যা তাহলে মিটছে না। উল্টে সমস্যা আরও বাড়ছে। আসলে, আই এফ এ কর্তারা এতটাই ভয়ে কম্পমান যে কী করবেন, বুঝে উঠতেই পারছেন না। দুই বড় ক্লাবকে শাস্তি দিলে দুই ক্লাব চটে যাবে, সর্বোপরী মুখ্যমন্ত্রী দাদা ও ভাই চটে যাবেন। আবার কোনও ব্যবস্থা না নিলে অন্য ক্লাবগুলি চটে যাবে।
কোনও সন্দেহ নেই, রোনাল্ডো অনেক বড় মাপের ফুটবলার। কিন্তু নিজের কথা রাখার দায় নিজেকেই নিতে হয়। এরপরেও রোনাল্ডোকে নিয়ে নানা জল্পনা তৈরি হবে। এবং সেগুলো বিশ্বাসযোগ্যও হবে। রোনাল্ডো হয়ত আবার রেগে যাবেন। কিন্তু সেই রাগকে কেউ পাত্তাও দেবে না। কারণ, তাঁর বিশ্বাসযোগ্যতা তিনি নিজেই অনেকখানি নামিয়ে ফেললেন।
প্রশ্ন হল, প্রতিদিন মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে হবে কেন? পেট খারাপ হলে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে। এর জন্য তো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কিছু নেই। এর পরেও এই ক্লাবকর্তারা উৎসব করছেন। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। বাতেলা দিচ্ছেন। বারবার মুখ্যমন্ত্রীর শরণ নিতে হচ্ছে, এটা কতবড় লজ্জার, এই সামান্য বিষয়টা বোঝার বুদ্ধিটুকুও এই কর্তারা হারিয়ে ফেলেছেন।
আমরা গর্ব করে বলি, আমাদের একটা গাভাসকার ছিল। এই গর্ব আজীবন বয়ে বেড়াতে চাই। আমরা শচীন, কোহলিকে ভালবাসি। তাঁদের জন্যও গর্ব করি। কিন্তু শ্রেষ্ঠত্বের প্রশ্ন এলে চোখ বুজে মনে পড়ে দশ হাজার রানের সেই দৌড়টা। লিখেছেন সবুজ সরকার।
গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।
রনজি ট্রফিতে কীভাবে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির? কার বদলে দলে এসেছিলেন? এক জমজমাট ছবির চিত্রনাট্য হতেই পারে। সৌরভের জন্মদিনে সেই রনজি ফাইনালের কথা তুলে আনলেন জগবন্ধু চ্যাটার্জি।