একটি জুটির খোঁজে

স্বরূপ গোস্বামী টেস্ট জেতার কতগুলি চেনা ফর্মুলা ছিল। বিপক্ষের থেকে দুশো রানে এগিয়ে আছো?‌ আর কিচ্ছু ভাবার দরকার নেই। চোখ বন্ধ করে ওদের ফলোঅনে পাঠিয়ে দাও। সেই কাঁপুনিতেই ওরা শেষ।...

দায় শুধু তারকাদের নয়, বোর্ডেরও

নতুন একটা শব্দের আমদানি হয়েছে— ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। এসব শব্দ আগে কখনও শুনিনি, এই গত কয়েক বছরে বেশি করে শুনছি। মোদ্দা কথা, আইপিএলে খেলো। দেশের হয়ে খেলার সময় যত রকমের বায়না। আর ঘরোয়া ক্রিকেট হলে তো কথাই নেই। সেখানে খেলার কোনও দরকারই নেই। আচ্ছা, টি২০ বিশ্বকাপের পর বিরাট–‌রোহিতরা দেশের হয়ে কদিন খেলেছেন?‌ জুলাই, আগস্ট এই দুমাসে মেরেকেটে সাতদিন। তারপরেও এঁরা দলীপ ট্রফি বা ইরানি কাপে খেললেন না!‌

আইপিএলে মিলায় দাপট, টেস্ট বহুদূর

শেষ ইনিংসে জেতার জন্য ভারতের দরকার ছিল মাত্র ১৪৭ রান। হাতে ছিল তখনও আড়াই দিনেরও বেশি সময়। ভারতের যা ব্যাটিং লাইন আপ, তাতে এই রান তোলার কোনও কঠিন ব্যাপার!‌ কিন্তু এই রান তুলতে গিয়েও কেউ ছয় মারতে গেলেন, কেউ রিভার্স সুইপ করতে গেলেন। কেউ অহেতুক খোঁচা দিলেন।

‌স্পিনার লেলিয়েও তাহলে লাভ হল না!‌

এখন ছবিটা কিছুটা বদলেছে। বিদেশের মাটিতে ভারত সিরিজ জিতছে। এমনকী, অস্ট্রেলিয়ায় গিয়ে দু’‌বার অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়ে এসেছে। কিন্তু দেশের মাটিতে স্পিনের পিচ বানিয়েও এমন পর্যুদস্ত হতে হল কেন?‌ ভারতীয় স্পিনাররা যে খারাপ বল করেছেন, এমন নয়। কখনও অশ্বিন, কখনও জাদেজা। আবার কখনও ওয়াশিংটন, তো কখনও কুলদীপ। যে যখন সুযোগ পেয়েছেন, দারুণভাবে কাজে লাগিয়েছেন। বিপক্ষকে অল্প রানেই গুটিয়ে দিয়েছেন। তারপরেও হারতে হল কেন?‌ মূল দায় অবশ্যই ব্যাটসম্যানদের।

স্পিনার কম নাই, স্পিন খেলার লোক কম পড়িয়াছে

আইপিএল যেমন অনেককিছু দিয়েছে, তেমনই অনেককিছু কেড়েও নিয়েছে। নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। বাণিজ্য দিয়েছে। বিশ্ব ক্রিকেটে দাদাগিরির অধিকার এনে দিয়েছে। কিন্তু স্পিনার সামলানোর ধৈর্য কেড়ে নিয়েছে। তাই টেস্ট থেকে ড্র শব্দটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এমনকী অধিকাংশ টেস্ট তিনদিনে বা সাড়ে তিন দিনে শেষ হয়ে যাচ্ছে।

আখড়া থেকে বইয়ের মলাটে

এমন অনেক অজানা ঘটনা। যা খেলার মাঠের আড়ালে ঘটে যাওয়া অনেক ঘটনাকে চিনিয়ে দিয়ে যায়। সাক্ষীর পথ চলার পাশাপাশি সেই সময় ও সতীর্থদেরও চেনা যায়। এই দেশে কুস্তির বিবর্তনের ইতিহাসটাও কোথাও একটা ধরা পড়ে। তাই কে লিখে দিলেন, বা কে পড়ে দিলেন, এই বিতর্ক থাক। এই জাতীয় বই আরও লেখা হোক। এই বইগুলোই তো দলিল হয়ে থেকে যাবে।

এত হাইপ তোবিশ্বকাপেও ওঠে না

স্বরূপ গোস্বামী একটা পুজো পেরোতে না পেরোতেই নাকি অনেক লেখক পরের পুজোর উপন্যাস শুরু করে দেন। আর পুজো সংখ্যা বেরোনোর হিড়িক শুরু হয়ে যায় সেই জুলাই থেকেই। অর্থাৎ, তিন মাস...

আমরা নীরজের রুপোর কদরই বুঝলাম না

তিনি সত্যিই একজন যথার্থ শিক্ষক। যিনি আমাদের শেখালেন, ঢাকঢোল না পিটিয়ে, প্রচার থেকে অনেক দূরে থেকে কীভাবে নিজের কাজ করে যেতে হয়। কিন্তু আমরা এত সহজে শেখার বান্দা নই। তাই নীরজের রুপোর মাহাত্ম্য বোঝার মতো মানসিকতা আমাদের নেই।

জয় শাহর বাবা অমিত শাহ, তাতে আপনার বাবার কী?‌

মনে রাখবেন, জয় শাহ সম্পূর্ণ নিজের কৃতিত্বে এতদূর উঠে এসেছেন। কোনও বাবা–‌জ্যাঠার হাত ধরে উঠে আসেননি। তিনি স্বনামধন্য। আপনি নিশ্চয় মনে মনে বিড়বিড় করে বলছেন, জয় শাহর বাবার নাম অমিত শাহ।শুনুন তাহলে। কান খুলে ভাল করে শুনুন। জয় শাহর বাবার নাম যদি অমিত শাহ হয়, তাতে আপনার বাবা কী?‌

৫০ বছরের পথচলায় কি ক্লান্ত ওডিআই!‌

প্রশান্ত বসু ‌একদিনের ক্রিকেট বলতে ঠিক কত ওভারের ক্রিকেটকে বোঝায়?‌ এক মুহূর্তেই সবাই বলে বসবেন, পঞ্চাশ–‌পঞ্চাশ মিলিয়ে দিনে একশো ওভার। অথচ, ভারত কিন্তু প্রথম যে একদিনের ম্যাচ খেলেছিল, সেআ ছিল...