জয় শাহর বাবা অমিত শাহ, তাতে আপনার বাবার কী?‌

মনে রাখবেন, জয় শাহ সম্পূর্ণ নিজের কৃতিত্বে এতদূর উঠে এসেছেন। কোনও বাবা–‌জ্যাঠার হাত ধরে উঠে আসেননি। তিনি স্বনামধন্য। আপনি নিশ্চয় মনে মনে বিড়বিড় করে বলছেন, জয় শাহর বাবার নাম অমিত শাহ।শুনুন তাহলে। কান খুলে ভাল করে শুনুন। জয় শাহর বাবার নাম যদি অমিত শাহ হয়, তাতে আপনার বাবা কী?‌