আমরা নীরজের রুপোর কদরই বুঝলাম না
তিনি সত্যিই একজন যথার্থ শিক্ষক। যিনি আমাদের শেখালেন, ঢাকঢোল না পিটিয়ে, প্রচার থেকে অনেক দূরে থেকে কীভাবে নিজের কাজ করে যেতে হয়। কিন্তু আমরা এত সহজে শেখার বান্দা নই। তাই নীরজের রুপোর মাহাত্ম্য বোঝার মতো মানসিকতা আমাদের নেই।
