স্পিনার কম নাই, স্পিন খেলার লোক কম পড়িয়াছে
আইপিএল যেমন অনেককিছু দিয়েছে, তেমনই অনেককিছু কেড়েও নিয়েছে। নতুন নতুন তারকার জন্ম দিয়েছে। বাণিজ্য দিয়েছে। বিশ্ব ক্রিকেটে দাদাগিরির অধিকার এনে দিয়েছে। কিন্তু স্পিনার সামলানোর ধৈর্য কেড়ে নিয়েছে। তাই টেস্ট থেকে ড্র শব্দটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এমনকী অধিকাংশ টেস্ট তিনদিনে বা সাড়ে তিন দিনে শেষ হয়ে যাচ্ছে।
