কী বলছেন? আমি ভুল বকছি? আমি ইতিহাস বিকৃত করছি? আমি মিথ্যে বলছি? ধুর মশাই, আপনারা কিছুই জানেন না। যান, আগে ‘নিরলস সাহিত্যসাধনা’ করে আসুন। রাজ্যে এত বিনিয়োগ হচ্ছে, এত কলকারখানা হচ্ছে, আপনারা বুঝতেও পারছেন না। প্রাইমারি, এসএসসি, সিএসসি–র মাধ্যমে স্বচ্ছভাবে এত শিক্ষক নিয়োগ হচ্ছে, আপনারা জানতেও পারছেন না।
গান্ধী পরিবারের সুবিধাটা কোথায়? এতদিন বারবার এটাই অভিযোগ উঠত, তাঁরা ক্ষমতা আঁকড়ে আছেন। ফলে, ব্যর্থতার সব দায় তাঁদেরই নিতে হত। তাছাড়া, প্রধানমন্ত্রী ও বিজেপির আক্রমণের নিশানাই থাকতেন রাহুল গান্ধী। ঘুরিয়ে ফিরিয়ে সেই পরিবারতন্ত্রের কথা টেনে আনা হত। নিজের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে এমনকী বারবার নেহরুকেও টেনে আনতেন প্রধানমন্ত্রী। রাহুলের দোষ চাপাতেন নেহরুর ঘাড়ে।
ভাবতে অবাক লাগে, এরপরও প্রশাসনের মাথারা লজ্জিত হন না। এরপরও তাঁরা এই অপরাধীদেরই পক্ষ নেন। এরপরও তাঁরা প্রমাণ লোপাট করতেই ব্যস্ত থাকেন। এরপরেও তাঁরা গলা চড়াচ্ছেন। এরপরেও ঘটা করে বিজয়া সম্মেলনী করছেন। কেউ বলছেন, এমনটা আগেও হত। কেউ বলছেন, অপরাধ এখনও প্রমাণিত নয়। কেউ বলছেন, মুখ্যমন্ত্রী মানবিক।
রাজনীতির ব্যাপার রাজনীতির লোকেরা বুঝুন। তার সঙ্গে খেলাকে না জুড়লেই নয়! নিজেরা সমস্যা মেটাতে পারছেন না। সেই ব্যর্থতার বোঝা খেলাধূলার ওপর কেন চাপাচ্ছেন? যে সম্প্রীতি আপনারা আনতে পারেননি, তা ক্রিকেটাররাই পারেন। ওঁদের খেলতে দিন। এই দমবন্ধ আবহে ওঁরা অন্তত তাজা অক্সিজেন আনতে পারবেন।
সবকিছুই আমাদের কেমন গা সওয়া হয়ে গেছে। এরপরেও আমরা কী নির্লিপ্ত হয়ে সিরিয়াল দেখি। এরপরেও প্রথম পাতায় এইসব জালিয়াতদের ভাষণ ছাপা হয়। ছবি ছাপা হয়। এরপরেও কেউ কেউ দেখানোর চেষ্টা করেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, নেত্রী খুব কঠোর। এরপরেও তাঁর মিথ্যের বেসাতির লাইভ টেলিকাস্ট হয়।
সোহম সেন সময়টা ২০১১। বিধানসভা ভোটের ঠিক কয়েকমাস আগে। প্রতি রাজ্যেই কয়েকজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর বেছে নেয় নির্বাচন কমিশন। তাঁদের কাজ হল, নির্বাচন কমিশনের হয়ে ভোটারদের ভোট দেওয়ার জন্য আবেদন জানানো।...
দলের মধ্যে থেকে লড়াই করার রাস্তাটা বন্ধ। বাধ্য হয়েই অন্য কোনও পথ বেছে নিতে হবে। এক অদ্ভুত বাঁকের মুখে দাঁড়িয়ে। যেখান থেকে অনেকগুলো রাস্তা দেখা যায়।
শীত বা গ্রীষ্ম, বর্ষা বা বসন্ত, প্রায় সব ঋতুতেই বাঙালির মন উড়ু উড়ু। নদী, পাহাড়, সমুদ্র, জঙ্গল— সে কোথাও না কোথাও বেরিয়ে পড়তে চায়। বেরিয়ে পড়েও। সবার ঝুলিতেই বেড়ানোর অনেক...
প্রথমত, দল পাঠানোর মূল দায়িত্ব ছিল বিওএ–র। তার সভাপতি কে? মুখ্যমন্ত্রীর গুণধর ভাই বাবুন ব্যানার্জি। আইএফএ–র সভাপতি কে? মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জি। কেন এই দু’জন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ভাই ও দাদা হওয়ার সুবাদে এমন দুটো শীর্ষপদে বসে থাকবেন, তা নিয়ে তো দীর্ঘ লেখা হতে পারত। কই, হয় না তো!
অঙ্কটা পরিষ্কার। ২৪ এর নির্বাচনে সুদীপকে আর উত্তর কলকাতায় চাইছেন না দলের দ্বিতীয় সর্বশক্তিমান। কিন্তু লোকসভার দলনেতাকে তো দুম করে বসিয়ে দেওয়া যায় না। তাই এমন পরিস্থিতি তৈরি করো, যেন আর নিজেই দাঁড়াতে রাজি না হন। তাপসও কি তেমনটাই চাইছেন?