যেমন সরকার প্রাপ্য, তেমনটাই তো পেয়েছি
সবকিছুই আমাদের কেমন গা সওয়া হয়ে গেছে। এরপরেও আমরা কী নির্লিপ্ত হয়ে সিরিয়াল দেখি। এরপরেও প্রথম পাতায় এইসব জালিয়াতদের ভাষণ ছাপা হয়। ছবি ছাপা হয়। এরপরেও কেউ কেউ দেখানোর চেষ্টা করেন, এটা বিচ্ছিন্ন ঘটনা, নেত্রী খুব কঠোর। এরপরেও তাঁর মিথ্যের বেসাতির লাইভ টেলিকাস্ট হয়।
