ঘৃণাটুকু বাঁচিয়ে রাখুন, যেখানে সেখানে প্রয়োগ করবেন না
ভাবতে অবাক লাগে, এরপরও প্রশাসনের মাথারা লজ্জিত হন না। এরপরও তাঁরা এই অপরাধীদেরই পক্ষ নেন। এরপরও তাঁরা প্রমাণ লোপাট করতেই ব্যস্ত থাকেন। এরপরেও তাঁরা গলা চড়াচ্ছেন। এরপরেও ঘটা করে বিজয়া সম্মেলনী করছেন। কেউ বলছেন, এমনটা আগেও হত। কেউ বলছেন, অপরাধ এখনও প্রমাণিত নয়। কেউ বলছেন, মুখ্যমন্ত্রী মানবিক।
