কেউ কাউকে চিঠি লেখে না

মাধবকাকু সেই চিঠি বাবার হাতে দেননি। আমাকে দেখতে পেয়ে একদিন ডাকলেন। বললেন, তিন দিন ধরে তোমাকে খুঁজছি। ইচ্ছে করেই বাড়িতে দিইনি। কোনও ভয় নেই। তোমার চিঠি আমি তোমাকেই দেব।
এখন লোকে চিঠি লিখতেই ভুলে গেছে। মাধবকাকুদের মতো চরিত্ররাও বোধহয় হারিয়ে গেছে।

শুধু একটি বছর

আরও একটা নতুন বছর। অবশ্য নতুন বছর বললেই আমরা ইংরাজির ক্যালেন্ডার বদলের কথা ভেবে নিই। বাংলাতেও যে আলাদা একটা বছর আছে, সেটা আমরা ভুলেই যাই। বাংলার কোন মাস চলছে, অনেকেই...

বাংলাস্ফিয়ারের নদী বইতে থাকুক

সুমনবাবুকেও অনুরোধ, দু একটা বিরূপ মন্তব্য দেখে বিচলিত হবেন না। এমন বেনোজল সর্বত্রই থাকে। তাঁদের পেছনে বেশি সময় বা মনযোগ কোনওটাই নষ্ট করার দরকার নেই। কিছু অর্বাচীন যেমন থাকবে, তেমনই মননশীল শ্রোতারও অভাব নেই। বাংলাস্ফিয়ারের এই নদী আপন খেয়ালে, তার নিজের মতো করে বয়ে চলুক। যার ইচ্ছে, সে নদীতে নামবে। কেউ না হয় দূর থেকেই দেখবে।

সেদিন চৈত্রমাস

‌স্মৃতিটুকু থাক অন্তরা চৌধুরি কথায় বলে চৈত্র মাস মধুমাস। অবশ্য এখন এই কথা কাউকে বললে একটা মারও আমার পিঠের বাইরে পড়বে না। কারণ গত কয়েক দিনের তীব্র দাবদাহে চৈত্র মাসকে...

চাঁদে গিয়েছিলেন!‌ ইয়ার্কি হচ্ছে!‌

আবার নাকি চাঁদে লোক পাঠাচ্ছে নাসা। এবার আর একজন নয়, যাবেন চারজন। প্রায় পঞ্চাশ বছর আগে নাকি চাঁদে পৌঁছেছিলেন নিল আমস্ট্রং। ছোট থেকে ইতিহাসে আমরা সবাই এমনটাই পড়ে এসেছি। কিন্তু নন্দ ঘোষ বললেন, কভি নেহি। আমস্ট্রং মোটেই চাঁদে যাননি। এবার নন্দ ঘোষের কড়চায় একহাত নিলেন আমস্ট্রংবাবুকে।

আর কেউ চাঁদে যেতে পারল না!‌

ছোট বেলা থেকেই পড়ে আসছি, নিল আর্মস্ট্রং আর এডুইন অলড্রিন নাকি চাঁদে গিয়েছিলেন। ছোটবেলায় প্রচার ছিল রাকেশ শর্মাও নাকি চাঁদে গিয়েছিলেন। পরে জেনেছিলাম, চাঁদ নয়, আসলে তিনি মহাকাশে গিয়েছিলেন। কিন্তু নিল আর্মস্ট্রংরা কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? তাই নিয়েও সংশয় তৈরি হয়েছে। বেশ কয়েকটি প্রশ্ন মনের মধ্যে নাড়া দিচ্ছে। ইন্টারনেটে খোঁজখবর নিয়ে জানতে পারলাম, সারা বিশ্বেই এই প্রশ্নগুলো আছে। বিশ্বের অধিকাংশ দেশই নাকি আমেরিকার এই চাঁদে লোক পাঠানোর তত্ব মানতে পারেনি।

দিলীপ ঘোষের ব্যাটন এখন কুণাল ঘোষের হাতে

কুণাল ঘোষের আসল অনুপ্রেরণা তাহলে কে?‌ মমতা ব্যানার্জি?‌ মোটেই না। অন্তত এই ক্ষেত্রে তিনি দিলীপ ঘোষের ব্যাটনটাই হাতে তুলে নিয়েছেন। দিলীপ ঘোষ অন্তত এটুকু ভেবে মুচকি হাসতেই পারেন।

‌রাহুলের থেকেও বড় বড় সব পাপ্পু সংসদ আলো করে আছেন

এঁদের পাশে যখন রাহুল গান্ধীকে দেখেন, তখন কাকে বেশি করে পাপ্পু মনে হয়?‌ যে বুকের পাটা রাহুল দেখিয়েছিলেন, সেটা তো রাজনাথ বা অমিত শাহ দেখাতে পারলেন না।

আপনার রিমোট দিয়েই আপনার প্রতিবাদ জানান

জানা উত্তর নিয়ে বেশি চর্চা না হওয়াই ভাল। সিবিআই বরং খুঁজে চলুন। তদন্তকে বিপথে নিয়ে যাক। একের পর এক নতুন নতুন দালালের নাম সামনে এনে মানুষকে বিভ্রান্ত করুক। মিডিয়া বরং সেইসব দালাল আর তাদের বান্ধবীদের নিয়ে মেতে থাক।

প্রমোশন দিয়ে বদলি শুধু সময়ের অপেক্ষা

যে কোনও দিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বদলি হয়ে যাবেন। হয়ত বলা হবে, আপনাকে অমুক হাইকোর্টের প্রধান বিচারপতি করা হল। তারপর পাঠিয়ে দেওয়া হবে কোনও এক ছোটখাটো রাজ্যে।