এমন কর্তারা থাকলে দল তো ১০ নম্বরেই থাকবে

কর্তারা দল গঠন নিয়ে স্পনসরের সঙ্গে আলোচনা করতেই পারেন। কিন্তু সবকিছু এমন ঘটা করে করতে হয়?‌ এতে বাড়তি প্রচার হয়ত পাওয়া যায়। নিজেদের ঢাক পেটানো যায়। কাজের কাজ বিশেষ কিছু হয় না।

মাধ্যমিকের পরে, সেই স্মরণীয় তিনটে মাস

(‌কীভাবে কেটেছিল মাধ্যমিকের পরের তিন মাস?‌ এই নিয়ে বেঙ্গল টাইমসের নতুন বিভাগ— মাধ্যমিকের পরে। পুরো মার্চ ও এপ্রিল মাস জুড়েই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরের দিনগুলো নিয়ে আলোচনা চলবে। ফেলে...

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ১৬ মার্চ সংখ্যা।

সেই শৈশব, সেই কৈশোর যেন হারিয়ে গেছে। পরীক্ষা শেষ হতে না হতেই ইলেভেনের টিউশনি শুরু হয়ে যাচ্ছে। জয়েন্টের কোচিং সেন্টার গুলো তো মাধ্যমিক শুরুর এক বছর আগে থেকেই ভয় দেখাতে শুরু করে, এখনই ভর্তি হয়ে যান, পরে কিন্তু সিট খালি থাকবে না। অভিভাবকরাও সেই ফাঁদে পা দেন। ছেলে টেনে উঠতে না উঠতেই আগাম জয়েন্টের কোচিংয়ে নাম লিখিয়ে দিলেন। ফলে, ওরা ছুটির আনন্দটুকুই পায় না। এবারের সংখ্যার প্রচ্ছদ কাহিনিতে সেইসব দিনকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা। সেইসব দস্যি দামাল দিনগুলোয় একটু উঁকি দেওয়ার চেষ্টা।

এই অপদার্থরা আনবেন পেশাদারিত্ব!‌

চিঠি লেখার বাতিক আর গেল না। প্রতিবার মরশুম শুরুর আগে এই চিঠিকে ঘিরে শুরু হয়ে যায় সস্তা নাটক। এবারও তাই হল। ইস্টবেঙ্গল কর্তারা যথারীতি এবারও চিঠি লিখেছেন স্পন্সর ইমামিকে। কোন...

রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপকে গুডবাই বলতে শিখুন

শীত হোক বা গ্রীষ্ম, ভোরে ওঠাটা সবসময়ই বেশ কঠিন ব্যাপার। অনেকেই অ্যালার্ম দেন, কিন্তু উঠতে পারেন না। কিন্তু ভোরে উঠতে শুরু করলে তখন দেখবেন ভোরটা সত্যিই সুন্দর। সবাইকে উঠতেই হবে, এমন নয়। কিন্তু যাঁরা উঠতে চান, অথচ উঠতে পারেন না, তাঁদের জন্য কয়েকটি প্রয়োজনীয় পরামর্শ। নতুন বছরে নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলুন।।

কোন বার্তা রেখে গেল সাগরদিঘি?‌

ওপেন ফোরাম রাতুল বসু ‌একটা সাগরদিঘি নিয়ে এত বিচলিত হওয়ার কি সত্যিই দরকার ছিল?‌ উপনির্বাচনে শাসকদল জেতে, এটাই দস্তুর। কিন্তু সাগরদিঘি যেন অন্য চিত্রনাট্য নিয়ে হাজির। কিন্তু একটা হারকে একটু...

যাক, বুভুক্ষু বাঙালি অবশেষে একটা ‘‌হৈমন্তী’‌ পেল

বাংলায় একটা প্রবাদ আছে, কার পৌষমাস, কার সর্বনাশ। আচ্ছা হৈমন্তী, আপনার সর্বনাশ নাকি পৌষমাস। বেশ জটিল ধাঁধা। নিভৃতে, নিরালায় আপনি নিজেও হয়ত তেমনটাই ভাবছেন। মাত্র দুদিনে কী পাবলিসিটি। যা সারাবছর সাধনা করলেও পাওয়া যায় না।

‌ট্রামকে আমরা আদৌ বাঁচিয়ে রাখতে চাই তো!‌

খিদিরপুর যাওয়ার রাস্তা তো বিরাট ব্যস্ত রাস্তা নয়। তাহলে, এই রাস্তায় ট্রাম ছুটতে বাধা কোথায়?‌ তাছাড়া, ট্রাম লাইনের অনেকটাই মূল রাস্তার বাইরে। ফলে, যানজট তৈরি হওয়ার বা রাস্তা খারাপ হওয়ার তেমন আশঙ্কাও নেই। অন্তত এই রাস্তায় কি ট্রামকে বাঁচিয়ে রাখা যেত না?‌

‌‘‌কাকু’‌র সাদা মনে কাদা নেই

এর মাঝেও একটা সারসত্যি বলেই ফেললেন। ‘‌আমার বসকে কেউ ছুঁতে পারবে না।’‌ আপাতভাবে নিরীহ একটা সংলাপ। কিন্তু বিটুইন দ্য লাইন্স পড়তে জানলে কত ব্যাখ্যাই বেরিয়ে আসে। কেন তাঁর বসকে ছোঁয়া যাবে না, তা অবশ্য ভেঙে বলেননি। অনেক রকম ব্যাখ্যা হতে পারে। ১)‌ তাঁর বস নিতান্তই একজন সোজাসাপ্টা মানুষ, এসব দুর্নীতির কিছুই তিনি জানেন না। ২)‌ তাঁর বস এতটাই ধুরন্ধর, কোনও প্রমাণ রাখেন না। ৩)‌ তাঁর বসের উপর তলার বোঝাপড়া এতটাই মসৃণ, এই এজেন্সি আসলে কিছুই করতে পারবে না। এই এজেন্সি যতই দৌড়ঝাপ করুক, তাদের হাত পা বাঁধা।