ভোটের বাজনা বেজে গেছে আগেই। একদিকে তীব্র দাবদাহ। অন্যদিকে, প্রচারও চলছে বেশ জোরকদমে। মিটিং, মিছিল, রোড শো চলছে নিজের নিয়মেই। এবারও ভোট শুরু উত্তরবঙ্গ থেকে। কী ভাবছেন ভোটকর্মীরা? কতখানি আশঙ্কায় আছেন? আগে ভোটের ডিউটির অভিজ্ঞতাই বা কেমন?
নির্বাচনী ভাষণ আগেও ছিল। তাতে একে অন্যকে দেখে নেওয়ার হুঙ্কার ছিল। এখন সেই হুঙ্কার এসে পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে। টিভিতে সারাদিন সেই প্ররোচনা মূলক ভাষণের ক্লিপিং। এক দৃশ্য, এক সংলাপ সারা দিনে অন্তত তিনশোবার দেখানো হচ্ছে। সেটাকে কাউন্টার করে পাল্লা কোনও কুকথা বলা হলে সেটাকে ঘিরেও দিনভর প্রচার।
পাহাড়ের আনাচে কানাচে কত অচেনা জনপদ। দার্জিলিং–গ্যাংটক চিৎকারের আড়ালে সেগুলি চাপা পড়ে যায়। কার্শিয়াংয়ের কাছে তেমনই একটি মন ভালো করে দেওয়া জায়গা বাগোড়া। সেখান থেকে ঘুরে এসে লিখলেন অন্তরা চৌধুরী।।
এক দল থেকে অন্য দলে যাওয়ার নজির অনেক আগেও ছিল। কিন্তু তার একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকত। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে দূরত্ব বাড়ছে। অভিমান জমা হচ্ছে। যা হয়তো তাঁকে অন্য শিবিরে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন দলবদলটাও যেন তৎকাল টিকিটের মতো। সকাল পর্যন্ত যিনি এক দলের হয়ে মিছিল করেছেন, হঠাৎ দেখা গেল, বিকেলে তিনি অন্য দলের পতাকা ধরছেন।
গোটা দেশ তো আর কাশ্মীর বা হরিদ্বার বা দার্জিলিং নয়। দেশের নব্বই শতাংশ জায়গাই এই উষ্ণায়নের চোখরাঙানিতে সন্ত্রস্ত। সেখানে তিন মাস ধরে ভোট পর্ব মানে, সেও এক সন্ত্রাস।
উত্তম ছাড়া সুচিত্রা অচল। অথচ, কত বায়নাক্কা! উত্তমের চেয়ে বেশি টাকা চাই। পোস্টারে আগে নাম চাই। অন্যদের সঙ্গে ছবি হিট হল না কেন? নন্দ ঘোষের আক্রমণের শিকার এবার সুচিত্রা সেন।
এই তারকারা কি সত্যিই জনতার সমস্যা বোঝেন? তাঁরা কি সত্যিই সারা বছর তাঁদের পাশে থাকতে পারেন? তাঁরা কি সত্যিই এলাকার ততখানি উন্নয়ন করতে পারেন! কেউ কেউ বিষয়টা আয়ত্ব করে নেন ঠিকই, কিন্তু অধিকাংশক্ষেত্রে ফলাফলটা খুব একটা আশাপ্রদ নয়। তাঁরা মাঝে মাঝে এলাকায় দর্শন দিয়েই ভেবে নেন, তাঁরা অনেককিছু করে ফেলেছেন। তাঁরা দেখা দিয়েই ধন্য করেছেন।
তাঁরা সত্যিই নির্বোধ। লোকসভা কী, একজন এমপি–র দায়িত্ব কী, তাঁরা সত্যিই বোঝেন না। এমনকী, তাঁরা যে এই কাজে চূড়ান্ত অযোগ্য, এই সহজ সত্যিটুকুও বোঝেন না। লোকসভায় জঙ্গিহানা যতটা নিন্দনীয়, এইসব অর্বাচীনদের পাঠানোও ততটাই অপরাধ। লোকসভা ছ্যাবলামি করার জায়গা নয়, এটা অন্তত বুঝিয়ে দেওয়া দরকার। লিখেছেন স্বরূপ গোস্বামী।
সংসদের মানকে কোথায় টেনে নামাচ্ছেন তৃণমূল সুপ্রিমো! এসব নিয়ে প্রশ্ন উঠবে না। মিমি কী পোশাক পরলেন, নুসরত কী খেলেন, আগেরবার সেই আলোচনা লোকে রসিয়ে রসিয়ে গিলেছে। এবারের মাতামাতি রচনা ব্যানার্জি, জুন মালিয়া বা সায়নী ঘোষদের ঘিরে। ভাগ্যিস, মিমি–নুসরতরা নেই। নইলে, আরও কত ন্যাকামি যে দেখতে হত, কে জানে! বছরে পাঁচ কোটির বাইরেও যে একটা বিরাট জগৎ আছে, সেটা এই অর্বাচীনদের কে বোঝাবে!
যেখানে অন্তত নব্বই শতাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হওয়াটাই অনিবার্য ভবিতব্য, সেখানেই এতখানি ঝগড়াঝাটি। তাহলে জেতার সম্ভাবনা থাকলে কী হত? মানুষের কাছে কোন ছবিটা তুলে ধরছেন?